ইথিওপিয়ান নেকড়েরা ফুলের পরাগায়নে ভূমিকা রাখতে পারে

উত্তরাপথঃবছর ইথিওপিয়ার উঁচু পাহাড়ী অঞ্চলে, যখন বর্ষাকাল শুরু হয়, তখন একটি সুন্দর দৃশ্য দেখা যায়। ইথিওপিয়ান রেড হট পোকার নামক গাছে প্রচুর উজ্জ্বল, টর্চের মতো ফুল দেখা যায় যা আশপাশের এলাকাকে সজীব করে তোলে। জুন থেকে নভেম্বর পর্যন্ত এই রঙিন ফুলগুলিতে প্রচুর মিষ্টি মধু পাওয়া যায়। সেই সময় বিভিন্ন প্রজাতির পাখি এবং পোকামাকড়গুলি এই ফুলগুলি দেখতে আসে , তবে এদের মধ্যে একটি অপ্রত্যাশিত অতিথিরও দেখা মেলে সেটি হল ইথিওপিয়ান নেকড়ে। এই নেকড়ে ফুলের কাছে আসে, এবং সেখান থেকে মধু খেতে থাকে।এটি পান করার সাথে সাথে তার মুখে পরাগ লেগে যায়। এর মানে কি নেকড়ে ফুলের পরাগায়নে সাহায্য করে?

ইথিওপিয়ান নেকড়ে একটি বড় কুকুরের আকারে অনুরূপ।এটিকে শুধুমাত্র ইথিওপিয়ার কয়েকটি পার্বত্য অঞ্চলে বসবাস করতে দেখা যায় । ইথিওপিয়ান নেকড়ে আফ্রিকার সবচেয়ে বিপন্ন মাংসাশী প্রাণীদের মধ্যে একটি, বর্তমানে ৫০০ টিরও কম এই প্রজাতির অস্তিত্ব রয়েছে।সম্প্রতি এক গবেষকদের দল সম্প্রতি অমৃত খাওয়া এবং ফুলের পরাগায়নে নেকড়েদের ভূমিকা সম্পর্কে জানতে পেরেছে।

সংরক্ষণ কর্মসূচি হিসাবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইথিওপিয়ান গবেষকদের মধ্যে একটি অংশীদারিত্ব, ৩০ বছরেরও বেশি সময় ধরে ইথিওপিয়ান নেকড়েদের রক্ষা করছে। এই অনুসন্ধান, প্রোগ্রামের প্রতিষ্ঠাতা, ক্লাউডিও সিলেরো, প্রথমবার দেখেছিলেন নেকড়েরা ফুল খেতে। তিনি বলেন, “আমি যখন একটি নেকড়েকে ফুলের মধ্যে দিয়ে চলাফেরা করতে দেখেছিলাম, সেগুলি চাটতে দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে সেগুলি মিষ্টি মধুতে পূর্ণ। আমি কখনই ভাবিনি নেকড়েরাও মিষ্টি জিনিস পছন্দ করবে!”দলের অন্যান্য সদস্যরা উল্লেখ করেছেন যে উদ্ভিদটি ইথিওপিয়াতে ঔষধি এছাড়াও এর মধু প্রায়শই কফি এবং ঐতিহ্যবাহী রুটি মিষ্টি করতে ব্যবহৃত হয়।

গবেষক দলের মতে তাদের আবিষ্কারটি বেশ কয়েকটি ঘটনার ফলাফল ছিল। বন্যপ্রাণী ফটোগ্রাফার অ্যাড্রিয়েন লেসাফ্রে তাদের দলে যোগ দিয়েছিলেন। তিনি একদিন শোনেন নেকড়েরা ফুলের মধু খায়। এরপর অ্যাড্রিয়েন একটি নেকড়ে একটি ফুল চাটছে এই ছবি পেতে পাহাড়ে দুই বছর অনেক ভ্রমণ করে কাটান। তার ক্লোজ-আপ শটে দেখা যায় যে নেকড়েদের মুখে পরাগ, যা একটা সম্ভাবনা তৈরি করে যে তারা ফুলের মধ্যে পরাগ স্থানান্তর করতে সহায়তা করতে পারে।

গবেষক দলটি আরও গবেষণা করে দেখে যে এটি একটি বিরল ঘটনা ছিল না। নেকড়েরা সক্রিয়ভাবে মধু খুঁজে এবং এটি করতে অনেক সময় ব্যয় করে। উদাহরণস্বরূপ, তারা দেখেন যে একটি মহিলা নেকড়ে একটি ফুলের ক্ষেতে ১.৫ ঘন্টা কাটায়,এই সময়ে সে প্রায় ৩০টি ভিন্ন ভিন্ন ফুল থেকে মধু খেতে  থাকে। এই সময় দেখা যায় যে নেকড়েরা খাওয়ার সাথে সাথে পরাগ জমা করতে পারে।

যদিও কিছু স্তন্যপায়ী প্রাণী, বিশেষ করে বাদুড়, ফুল থেকে মধু খায়, এবং পরাগায়নে  সাহায্য করে । তবে মাংসাশীদের ক্ষেত্রে এই ঘটনা বিরল। সাধারণত, শুধুমাত্র ছোট প্রাণী যেমন সিভেট বা মঙ্গুস এবং কখনও কখনও ভালুক ফুল থেকে মধু গ্রহণ করে। এ কারণেই ইথিওপিয়ান নেকড়েদের আচরণ তাৎপর্যপূর্ণ। এটি প্রথম বড় মাংসাশী প্রাণী যা মধু খাওয়ার জন্য পরিচিত।

যদিও একা মধু সম্ভবত নেকড়েদের জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করে না, এটি তাদের কিছুটা উৎসাহ দিতে পারে। তারা খাবারের পরে জলখাবার বা ডেজার্ট হিসাবে এটি উপভোগ করতে পারে।

সংক্ষেপে, সম্প্রতি গবেষণা দেখায় যে ইথিওপিয়ান নেকড়েরা ফুলের পরাগায়নে ভূমিকা রাখতে পারে, যা এই আশ্চর্যজনক প্রাণীদের একটি আশ্চর্যজনক দিক প্রকাশ করে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


রাতের ঘামের সমস্যা এবং এ সম্পর্কে আপনি কি করতে পারেন  

উত্তরাপথঃ রাতের ঘামের সমস্যা শরীরের কুলিং সিস্টেমের একটি স্বাভাবিক অংশ, তাপ মুক্তি এবং সর্বোত্তম শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।তবে রাতের ঘাম একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে।এর  অস্বস্তিকর অনুভূতির জন্য ঘুম ব্যাহত হতে পারে, যার ফলে ক্লান্তি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনি যদি রাতে অতিরিক্ত ঘাম অনুভব করেন, তাহলে তার অন্তর্নিহিত কারণটি চিহ্নিত করা এবং এটি মোকাবেলার জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এখানে রাতের ঘামের কিছু সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হল।মেনোপজ: যে কেউ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে, রাতের ঘাম অনুভব করতে পারে। .....বিস্তারিত পড়ুন

প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রোবায়োটিক

উত্তরাপথঃ সারা বিশ্বের জনসংখ্যার বয়স বৃদ্ধির সাথে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের প্রকোপ বাড়ছে৷ তাদের এই  সমস্যাগুলি যে কেবল তাদের একার সমস্যা তা নয় ,এটি ধীরে ধীরে পুরো পারিবারিক সমস্যার আকার নেয়।সম্প্রতি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতাকে পুনরুদ্ধার করার জন্য গবেষকদের মধ্যে কার্যকর কৌশল খোঁজার আগ্রহ বাড়ছে।বর্তমানে বেশীরভাগ গবেষক মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা করছেন । এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে প্রোবায়োটিক কি? কেনই বা গবেষকরা মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের ভূমিকা নিয়ে গবেষণা করছেন । .....বিস্তারিত পড়ুন

সহযাত্রী

দীপা - আর তো এগারো বছর আটমাস বারোদিন চাকরি , তাই না ? অংশু - বাপরে বরাবরই তোমার স্মৃতিশক্তি প্রবল , এতোটা মনে আছে ? দীপা- ঘোরো টো টো করে আর কটা বছর , আফটার রিটায়ার্ড মেন্ট কি করবে ? অংশু - ফার্ম হাউস ,গাছপালা পশুপাখি নিয়ে থাকবো। দীপা- বাঃ উন্নতি হয়েছে। যে অংশুবাবু কখনও একটা ফুলের চারা লাগায়নি সে কিনা ফার্ম হাউস করবে … অংশু - সময়ের সাথে সব বদলায় ম্যাডাম , আচ্ছা তোমার কনুইয়ের নীচে সেই পোড়া দাগটা দেখি তো গেছে কিনা … দীপা- তুমি অনেক রোগা হয়ে গেছো , তা ওজন কত শুনি ? অংশু - সত্তর বাহাত্তর হবে বোধহয় মাপিনি, দীপা - তা কেনো মাপবে ? একটা অগোছালো মানুষ। অংশু - যাক বাবা তাও অপদার্থ শব্দ টা বলোনি। দীপা - ভাবোনা ডিভোর্স হয়েছে বলে সে অধিকার নেই। সমাজ বিজ্ঞানের অধ্যাপক হয়েও আসলে সমাজটাই শেখোনি , আর কি শিখেছো বলো, ঐ ছেলে পড়ানো , সেমিনার আর লেখালেখি। তা ধন্যবাদ তোমার রূপালী ঠৌট উপন্যাস এবছর একাডেমি পেলো , দারুণ লেখো তুমি, আগের চেয়ে অনেক ধার। অংশু- বাঃ তুমি পড়েছো ? দীপা- সব পড়েছি , তোমার রিসেন্ট উপন্যাসের নায়িকা মেঘনা টি কে ? মানে কার আড়ালে কাকে লিখেছো ? অংশু - এও কি বাংলা সাহিত্যের অধ্যাপিকাকে বলে দিতে হবে ? দীপা- বারোটা বছর সময়ের শাসনে অনেক বদলালেও আমি বোধহয় সেই বড্ড সেকেলেই রয়ে গেলাম। অংশু - একা একাই কাটিয়ে দিলে বারো বছর। দীপা- একই প্রশ্ন আমিও করতে পারি। অংশু - আচ্ছা দীপা আজ না হয় শেষবারের মতো বলি, আমার মধ্যে কি ছিলো না বলোতো ? কেনো পারোনি এই বাউন্ডুলে ভবঘুরে মানুষটার সাথে চিরকালের ঘর বাঁধতে ? আমি কি ভালোবাসতে জানি না ? .....বিস্তারিত পড়ুন

Roop Kishor Soni: একটি আংটিতে বিশ্বের আটটি আশ্চর্য তুলে ধরেছেন

উত্তরাপথঃ রাজস্থান মানেই ওজনদার রূপার গহনা ,আর তার উপর কারুকাজ। প্রচলিত এই ধারনা ভেঙ্গে আজ রূপোর গহনাকে আধুনিকতার সাথে শিল্পের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন যে ব্যক্তি তিনি হলেন রূপ কিশোরী সোনী(Roop Kishor Soni)।তিনি ২০১৬ সালের ৯ ডিসেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে তার অসাধারণ শিল্প কর্মের জন্য জাতীয় পুরুস্কার পান। রাজস্থানের জয়সলমেরের শহরের এই শিল্পী ৩.৮ গ্রাম ওজনের ০.৯ সেমি চওড়া রৌপ্য আংটিতে বিশ্বের আটটি আশ্চর্য খোদাই করেছেন।এই ছোট রূপার আংটিতে শিল্পী তাজমহল, সিডনি অপেরা হাউস, স্ট্যাচু অফ লিবার্টি, চীনের গ্রেট ওয়াল, আইফেল টাওয়ার, বিগ বেন, পিসার হেলানো টাওয়ার এবং মিশরীয় পিরামিডের চিত্র এক সাথে ফুটিয়ে তুলেছেন।এছাড়াও তিনি আরও দুটি পৃথক ডিজাইনের অত্যাশ্চর্য আংটি  তৈরি করেছেন।৮.৬ গ্রাম ওজনের একটি রিংয়ে তিনি সূর্যাস্তের সময় ভারতীয় উট সাফারি সহ ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভারতীয় বিশেষত্ব ফুটিয়ে তুলেছেন,এবং অন্যটিতে বিভিন্ন হিন্দু দেব-দেবী ছবি এবং মন্দির খোদাই করেছিলেন। শিল্পী বলেছেন যে তিনি তার বাবার কাছ থেকে তার শৈল্পিক দক্ষতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। সেই সাথে তিনি বলেন "আমার বাবাও একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী ছিলেন। তিনি আমাকে শিল্পের এই দক্ষতা শিখিয়েছিলেন কারণ তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে শিল্পের ফর্মটিকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন।" .....বিস্তারিত পড়ুন

Scroll to Top