কাশফুল ঘোষণা করছে যে “মা” আসছে

উত্তরাপথঃ দুর্গাপূজা এগিয়ে আসার সাথে সাথে বাংলার বাতাস প্রত্যাশা এবং উত্তেজনায় ভরে যায়। রাস্তাঘাট রঙিন আলোয় সাজানোর প্রস্তুতি চলে, তৈরি হয় নানা রকম প্যান্ডেল আর এর মাঝে ঢাকের শব্দে বাতাস ভরে থাকে।এত আয়োজনের মাঝে গ্রামের রাস্তার ধারে অযত্নে দাঁড়িয়ে আছে যে কাশফুল  যে সকলকে ঘোষণা করছে যে “মা” আসছে।

বাংলার মানুষের কাছে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের উদযাপন। বাংলায় দেবীকে দুর্গতিনাশিনী রূপে পূজা করা হয় অর্থাৎ দেবী দুর্গা, যিনি শক্তি, সাহস এবং মন্দের বিরুদ্ধে বিজয়ের প্রতিনিধিত্ব করেন। এটা বিশ্বাস করা হয় যে দুর্গা পূজার সময়, দেবী পৃথিবীতে তার ভক্তদের জন্য , আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসেন। এটি সমগ্র সম্প্রদায়কে একত্রিত করে৷ মানুষের রাগ, অভিমান, ঝগড়া, দুঃখ সব ভুলিয়ে দেয়৷

প্রতিবছর মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার সূচনা হয়৷ এরপর ঢাকের আওয়াজ ,শিউলি ও কাশ ফুলের উপস্থিতি, কুমোর পাড়ায় চলতে থাকা কাজের ব্যস্ততা, প্যান্ডাল শিল্পীদের ব্যস্ততা এরই মাঝে  শিল্পীর তুলির আঁচড়ে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে, শহর থেকে গ্রাম ততটাই প্রাণবন্ত হয়ে উঠছে উৎসব পালনের উচ্ছ্বাসে। রাস্তায় নতুন জামাকাপড় এবং উপহার কেনাকাটা করার জন্য লোকেদের ভিড়, খাবারের স্টলগুলির ব্যস্ততা আর এসবের মাঝে কাশফুল তার আনন্দ ও উদযাপনের বার্তা ছড়িয়ে ,সকলকে তাদের জীবনে দুর্গাপূজার তাৎপর্য স্মরণ করিয়ে দেবীর আরাধনা ও প্রশংসায় একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে। তাই মানুষ এখন উৎসবের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সাথে সাথে তাদের প্রিয় দেবীর জমকালো আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বাংলায় দুর্গা পূজা হল এক ভক্তি ও বিশ্বাসের উদযাপন , যা আমাদের বাড়িতে আত্মীয়তার অনুভূতি জাগিয়ে তোলে। এই মুহূর্তটি উমার ঘরে ফেরার উৎসব, যা একটি কন্যার তার পিতামাতার বাড়িতে ফিরে আসার আনন্দ এবং তাৎপর্যকে নির্দেশ করে।তাই শতাব্দীর পর শতাব্দী ধরে দুর্গাপূজা শুধুমাত্র একটি উৎসবই নয় একটি মহাপূজাও, একটি মহৎ উদযাপন যা সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে।

মূলত দুর্গা পূজার ধারণাটি পৃথিবী মাতার পূজা করার একটি পদ্ধতি,যা যুগ যুগ ধরে চলে আসছে। এখানে মা দুর্গাকে পৃথিবীর উর্বরতার একটি প্রতীক হিসাবে মনে করা হয়। এইভাবেই বছরের পর বছর ধরে শস্য শ্যামলা পৃথিবীর কল্পনায় দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


সেলফির উচ্চ রেটিং কি আপনাকে আরওপাতলা হতে উৎসাহিত করছে ?

উত্তরাপথঃ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে সেলফি তোলা এবং নিজেকে পাতলা হিসাবে দেখানোর মধ্যে একটি সম্পর্ক থাকতে পারে। যুক্তরাজ্যের ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটির রুথ নাইট এবং ইউনিভার্সিটি অফ ইয়র্কের ক্যাথরিন প্রেস্টন সম্প্রতি PLOS ONE জার্নালে তাদের ফলাফল প্রকাশ করেছেন।সেখানে সেলফির উচ্চ রেটিং এবং আমাদের শরীরের গঠনের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে।    বর্তমান সোশ্যাল মিডিয়ায় সেলফি হল এক জনপ্রিয় ছবি দেওয়ার ধরন। যিনি সেলফি তোলেন তিনি ক্যামেরাকে তাদের শরীর থেকে দূরে রেখে নিজেই নিজের ছবি তোলে। আগের গবেষণায় বলা হয়েছে সেলফিগুলি দেখার ফলে ছবির বিষয়গুলি সম্পর্কে দর্শকদের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। .....বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে হারিয়ে Afghanistan এ ঈদের মতো পরিস্থিতি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ২২ তম ম্যাচে আফগানিস্তান পাকিস্তানকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে। সেই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান। এই প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান আর এই পাকিস্তানকে হারিয়ে আফগানিস্থানে(Afghanistan)এখন ঈদের মতো পরিস্থিতি।এক আফগানিস্থানি সমর্থকের মতে এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এবং নিজেদের মত করে তারা তাদের এই খুশী উদযাপন করেছেন। এক্স হ্যান্ডেলে এক সমর্থকের মতে, সেদিন উদযাপন ছিল, পার্টি ছিল। এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এছাড়াও, এটি ছিল ২০২৩ বিশ্বকাপের তৃতীয় বড় আপসেট । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২৮২ রান করে। জবাবে আফগানিস্তান দল ২৮৩ রান তাড়া করে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। এই ম্যাচে হারের পর বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল অধিনায়ক বাবর আজমকে। ম্যাচ-পরবর্তী উপস্থাপনার সময়, তিনি দলের ত্রুটিগুলি তালিকাভুক্ত করেছিলেন এবং পরাজয়ের জন্য নিজেদের দায়ী করেছিলেন। .....বিস্তারিত পড়ুন

PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

NASA Carbon Emission: পৃথিবী কার্বন ডাই অক্সাইড শোষণ করার চেয়ে বেশি নির্গত করছে

উত্তরাপথঃ কার্বন নির্গমন (NASA Carbon Emission) সম্পর্কে নাসার সর্বশেষ আবিষ্কার পৃথিবীর জন্য এক সতর্কতা সংকেত। মহাকাশ সংস্থার মতে, পৃথিবী কার্বন ডাই অক্সাইড শোষণ করার চেয়ে বেশি নির্গত করছে, যার ফলে গ্রিনহাউস গ্যাসের বায়ুমণ্ডলীয় ঘনত্ব উল্লেখযোগ্য বৃদ্ধি পাচ্ছে। NASA এর এই আবিষ্কারটি জলবায়ু পরিবর্তনের জন্য একটি উল্লেখযোগ্য কারণ হিসাবে দেখা যেতে পারে, সেইসাথে কার্বন নিঃসরণ কমানোর জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছে।নাসার সর্বশেষ গবেষণায় যে তথ্য উঠে এসেছে তাতে পৃথিবীর মহাসাগর এবং ভূমি-ভিত্তিক বাস্তুতন্ত্র আগের চেয়ে কম কার্বন ডাই অক্সাইড শোষণ করছে। গবেষণায় দেখা গেছে যে গত এক দশকে ভূমি এবং মহাসাগর দ্বারা শোষিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৫% হ্রাস পেয়েছে, যার ফলে গ্যাসের বায়ুমণ্ডলীয় ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top