

উত্তরাপথঃ আমাদের মতো উন্নয়নশীল দেশে, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং ভিডিও গেম কিশোর-কিশোরীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।অধিকাংশ কিশোর-কিশোরী দিনের বেশীরভাগ সময় কাটায় মোবাইল দেখে যা ধীরে ধীরে অধিকাংশ ক্ষেত্রে পরিণত হচ্ছে স্ক্রিন আসক্তিতে।ভারতের মতো উন্নয়নশীল দেশে স্ক্রিন আসক্তি একটি ক্রমবর্ধমান সমস্যা।কিশোর-কিশোরী থেকে তাদের অবিভাবক কেউই মুক্ত নয় এর প্রভাব থেকে।
এই নিবন্ধে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যাটি নিয়ে।কিভাবে আমরা বুঝব যে কে স্ক্রিন আসক্ত এবং এক্ষেত্রে আমরা কিভাবে সেই সমস্ত কিশোর-কিশোরীদের এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারি।সেইসাথে , আমরা এটাতেও জোর দেব যে কেন স্ক্রিনের ব্যবহারের সময়ের চেয়ে ব্যবহারের ধরন বেশি গুরুত্বপূর্ণ
প্রথমেই আসা যাক স্ক্রিন আসক্তি কী এই প্রসঙ্গে। স্ক্রিন আসক্তি হল যখন কোনো কিশোর বা কিশোরী নিজের কাজের বাইরে অতিরিক্ত সময় ধরে মোবাইল, ট্যাব বা কম্পিউটারে ভিডিও দেখে, গেম খেলে বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে মগ্ন থাকে — এমনকি পড়াশোনা, ঘুম, খাওয়া বা পরিবারকে সময় দেওয়ার চেয়েও সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে কিশোরদের মধ্যে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা । অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো এত ধীরে ধীরে গড়ে ওঠে, তাই অনেক সময় আমরা প্রথমে বুঝতেই পারি না। কিন্তু একটু সচেতন হলে আপনি আপনার সন্তানের স্ক্রিন আসক্তির লক্ষণগুলো খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। এখানে কিছু সাধারণ লক্ষণ দেওয়া হলো:
আপনার ছেলেমেয়ে যদি—
- সারাদিন ফোন নিয়ে বসে থাকে
- বারবার রেগে যায় বা খিটখিটে ব্যবহার করে
- খাবার টেবিলেও মোবাইল ছাড়তে চায় না
- বাইরে খেলতে বা বন্ধুদের সঙ্গে দেখা করতে চায় না
- চোখ লাল, ঘুম কম, মাথাব্যথা বা ক্লান্তি অনুভব করে
তাহলে বুঝবেন সাবধান হওয়ার সময় এসেছে।
অনেকেই ভাবেন, “স্ক্রিনের সময় কমাতে হবে”। কিন্তু গবেষণা বলছে, সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কীভাবে স্ক্রিন ব্যবহার করছে:
- যদি ওরা অনলাইনে পড়াশোনা করে বা কিছু শেখে, সেটি খারাপ নয়।
- সমস্যা তখনই যখন সারা সময় শুধু রিল ভিডিও, গেম বা ইনস্টাগ্রামে সময় যায়।
কীভাবে সাহায্য করবেন?
১. মোবাইল ছাড়তে বলার আগে আপনি নিজেও স্ক্রিন ব্যবহার কম করুন। আপনার আচরণ দেখে ওরাও শিখবে।
২. প্রতিদিন অন্তত একবেলা একসঙ্গে খাওয়া, গল্প করা, হাঁটতে যাওয়া—এগুলো ওদের মন ভালো রাখবে।
৩. পড়াশোনা, খেলাধুলা, ঘুম, স্ক্রিন—সব কিছুর জন্য সময় নির্ধারণ করে দিন এবং তা আগে থেকে জানিয়ে দিন। আগে থেকে জানালে তাদের মানাতে সুবিধা হবে।
৪ পুরনো গল্পের বই, ছবি আঁকা, গান শেখা বা রান্নার কিছু শিখতে দিন। এতে মোবাইল ছাড়াও মজা পাবে।
৫. “স্ক্রিন ফ্রি ডে” পালন করুন—যেদিন বাড়ির সবাই মিলে স্ক্রিন ছাড়া দিন কাটান।
৬. ওদের মনের কথা শুনুন, ওরা কী ভাবছে জানুন। বোঝার চেষ্টা করুন যে ওদের দোষ নয়—এই আসক্তি একধরনের মানসিক চাপের ফল।
মোবাইল, ইন্টারনেট বা স্ক্রিন একেবারেই যে খারাপ তা নয়। তবে কিশোর বয়সে সঠিক গাইডলাইন না পেলে এটি আসক্তির রূপ নিতে পারে। মা ও অভিভাবকদের সহানুভূতি ও বুদ্ধিমত্তা ওদের সঠিক পথ দেখাতে পারে।যেমনটা আমাদের মায়েরা একসময় আমাদের হাত ধরে শিখিয়েছেন — আজকের দিনে আমাদেরও দরকার সে রকম ধৈর্য, বোঝাপড়া ও ভালোবাসা সহকারে সন্তানদের পাশে থাকা।
কিন্তু এরপরও যদি দেখেন স্ক্রিন আসক্তির এই লক্ষণগুলো দিনের পর দিন বাড়ছে, এবং আপনি কিছুতেই সামলাতে পারছেন না, তখন একজন মনোবিশেষজ্ঞের (সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট) পরামর্শ নিতে দ্বিধা করবেন না।
আরও পড়ুন
Side effects of vitamin: ভিটামিনের আধিক্য আপনার জন্য ক্ষতিকর হতে পারে
উত্তরাপথঃ ভিটামিনের প্রয়োজনীয়তা আমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে আসছি যে সুস্থ থাকতে হলে শরীরে প্রয়োজনীয় সব ভিটামিন থাকা খুবই জরুরি। ভিটামিন আমাদের সুস্থ করার পাশাপাশি আমাদের সমগ্র শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে। আসুন জেনে নিই অতিরিক্ত ভিটামিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of vitamin)সুস্থ থাকার জন্য শরীরে সব ধরনের পুষ্টি থাকা খুবই জরুরি। এ কারণেই বয়স্ক থেকে শুরু করে চিকিৎসক, সবাই আমাদেরকে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সুস্থ করে তোলে। এর মধ্যে ভিটামিন একটি, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। .....বিস্তারিত পড়ুন
সম্পাদকীয়- রাজনৈতিক সহিংসতা ও আমাদের গণতন্ত্র
সেই দিনগুলো চলে গেছে যখন নেতারা তাদের প্রতিপক্ষকেও সম্মান করতেন। শাসক দলের নেতারা তাদের বিরোধী দলের নেতাদের কথা ধৈর্য সহকারে শুনতেন এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। আজ রাজনীতিতে অসহিষ্ণুতা বাড়ছে। কেউ কারো কথা শুনতে প্রস্তুত নয়। আগ্রাসন যেন রাজনীতির অঙ্গ হয়ে গেছে। রাজনৈতিক কর্মীরা ছোটখাটো বিষয় নিয়ে খুন বা মানুষ মারার মত অবস্থার দিকে ঝুঁকছে। আমাদের দেশে যেন রাজনৈতিক সহিংসতা কিছুতেই শেষ হচ্ছে না।আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গার চেয়ে রাজনৈতিক সংঘর্ষে বেশি মানুষ নিহত হচ্ছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) অনুসারে, ২০১৪ সালে, রাজনৈতিক সহিংসতায় ২৪০০ জন প্রাণ হারিয়েছিল এবং সাম্প্রদায়িক দাঙ্গায় ২০০০ জন মারা গিয়েছিল। আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমাদের দেশের গণতন্ত্রের জন্য গর্বিত হতে পারি, কিন্তু এটা সত্য যে আমাদের সিস্টেমে অনেক মৌলিক সমস্যা রয়েছে যা আমাদের গণতন্ত্রের শিকড়কে গ্রাস করছে, যার জন্য সময়মতো সমাধান খুঁজে বের করা প্রয়োজন। .....বিস্তারিত পড়ুন
PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে
উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন
Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি
উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন