বই মেলার কথা 

 প্রিয়াঙ্কা দত্তঃ কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর বাঙালির চতুর্দশ পার্বণ তো এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। সেই চোদ্দতম পার্বণ হল বাঙালির বই মেলা বা ভালো কথায় ‘কলকাতা আন্তর্জতিক বই মেলা’। এই ডট কমের যুগেও মানুষ কীভাবে পাঁচশ বছর পুরনো গুটেনবার্গের আবিষ্কারকেই মনে প্রাণে ভালোবেসে  চলেছে তার প্রমাণ পেতে গেলে ঘাঁটতে হবে বই মেলার ইতিহাস। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর এশিয়ার বৃহত্তম এই অবাণিজ্যিক মেলা সত্যিই বাঙালির গর্বের বিষয়।

পৃথিবীর প্রথম বই মেলা আর গুটেনবার্গ এর ছাপাখানা আবিষ্কার একই মুদ্রার এপিঠ ওপিঠ। খ্রিষ্টীয় পঞ্চদশ শতকে জার্মানীর ফ্রাঙ্কফুর্ট শহর ছিল ইউরোপের অন্যতম ব্যাবসা বাণিজ্য কেন্দ্র। তো তার থেকে কিছু দূরেই মেঞ্জ শহরে গুটেনবার্গ আবিষ্কার করে বসলেন তাঁর প্রথম বই ছাপার মেশিন। আর তাতে কয়েকটি বই ছেপে তিনি তার প্রচারের উদ্দেশ্য উপস্থিত হলেন ফ্রাঙ্কফুর্ট শহরে। তাঁর দেখা দেখি আরও কয়েকজন উপস্থিত হলেন তাঁদের প্রকাশিত বই নিয়ে। ব্যাস আর কী? এভাবেই ধীরে ধীরে জমে উঠলো বই কেনা বেচার আসর আর সম্ভবত ১৪৬২ বা মতান্তরে ১৪৭৮ সাল থেকে তা রূপ নিলো প্রথম বই মেলার। শোনা যায় অষ্টম হেনরিও নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রন্থাগারে বই সংগ্রহের জন্য এখানে তাঁর প্রতিনিধি পাঠান। ১৯৪৯ এ প্রথম বিশ্বযুদ্ধের পর একে প্রাতিষ্ঠানিক রূপ দেয় জার্মান প্রকাশক সমিতি। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পরে এর সুনাম। বই ও প্রকাশক সংস্থাগুলোর এমন বাণিজ্যিক প্রদর্শনীতে ভিড় জমাতো বিশ্বের বিভিন্ন দেশ। চলত হাজার হাজার টাকার কেনা বেচা। ১৯৬৪ সালে ফ্রাঙ্কফুর্ট বই মেলা পায় বিশ্বের বৃহত্তম বইমেলার আন্তর্জাতিক স্বীকৃতি। এখনও অক্টোবরের মাঝামাঝি সময়ে পাঁচ দিন ধরে চলে এই মেলা। অংশ নেয় একশটিরও বেশি দেশ।

ভারতের আন্তর্জাতিক বই মেলার সঙ্গেও এই গল্পের যোগাযোগ আছে বৈকি। আরে বাবা, বাঙালির সাহিত্যপ্রেমী স্বত্বা তো সর্বজনবিদিত।  ব্রিটিশ আমলে যখন সারা দেশে স্বদেশিকতার জোয়ার এসেছে, কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ তখন বৌবাজারে ( ভিন্ন মতে কলেজ স্ট্রিট) আয়োজন করলো দেশীয় পুস্তক প্রদর্শনীর। তাতে যেমন যোগ দেয় বিভিন্ন নামি দামি প্রকাশক তেমনি অংশ নেন বাংলার বিশিষ্টজনরা। নীলরতন সরকার, বিপিন চন্দ্র পাল, শ্রী অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের সঙ্গে আরও স্বাধীনতা সংগ্রামী সক্রিয় অংশগ্রহণ করেন এই পুস্তক প্রদর্শনীর অনুষ্ঠানে। ধীরে ধীরে সাহিত্য প্রেমী বাঙালির মনে এই পুস্তক প্রদর্শনীর জন্য উদ্যোগ ও আবেগ দুইই বাড়তে থাকে। স্বাধীন ভারতবর্ষে মননশীল বাঙালির চিন্তাশীলতার পীঠস্থান কফি হাউস এ বসে বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক গণ মিলে বাঙালির এই ভাবধারার মর্যাদা দিতে ফ্রাঙ্কফুর্ট বই মেলার আদলে একটি বই মেলার আয়োজন করার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুভব করেন। পরিকল্পনা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন ১৯৭৬ সালের ৫ ই মার্চ কলকাতায় বর্তমানে মোহর কুঞ্জ উদ্যানে উদ্বোধন হয় প্রথম বই মেলার। ইউ এন ধর এন্ড সন্স এর কর্ণধার বিমল ধর ও অন্যান্য অনেকে এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ৩৪ টি প্রকাশনী ও ৫০ টি স্টল নিয়ে প্রথম মেলার উদ্বোধন করেন তৎকালীন রাজ্যপাল এ এল ডায়াস । প্রবেশ দ্বারের নকশা তৈরি করেন বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন। ৫০ পয়সা প্রবেশ মূল্যের বিনিময়ে কলকাতার বুকে যে বই মেলার পথ চলা শুরু ,পরিসর ও কলেবরে তা আজ সব কিছুকে ছাপিয়ে গেছে। ২০২৫ এ তা পা দিলো ৪৬ তম বর্ষে।

এই এতোগুলো বছরে একে একে যেমন অনেক নতুন পালক জুড়েছে বইমেলার মুকুটে তেমনি তাকে পেরোতে হয়েছে অনেক বাধা বিপত্তি। ১৯৮৩ সালে এই বইমেলা পায় আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯৯১ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বই মেলার আদলে এখানেও থিম এর প্রচলন শুরু হয়। প্রথম থিম ছিল অসম রাজ্য। ১৯৯৭ সাল থেকে কোনও একটি বিদেশী রাষ্ট্র কে ‘ফোকাল থিম’ ও অপর একটি রাষ্ট্রকে সম্মানীয় অতিথি হিসাবে দ্বিতীয় ফোকাল থিম নির্বাচিত করা হয়। এর আসল উদ্দেশ্য বিভিন্ন রাজ্য ও রাষ্ট্রের সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করা। দেশের প্রায় সবকটি স্বীকৃত ভাষা ও নানান বিদেশী ভাষার বই পাওয়া যায় এখানে। আসে দেশী বিদেশী হাজার হাজার প্রকাশক সংস্থা, বসে অসংখ্য স্টল, সামিল হন রাজ্য, দেশ ও পৃথিবীর অগণিত মানুষ, বসে আলোচনা সভা। সব থেকে বড় পাওনা পাঠক ও লেখক লেখিকার সম্মুখ সাক্ষাৎকার। এ সব নিয়ে বইমেলার কয়েকদিন কলকাতা হয়ে ওঠে পৃথিবীর সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র বিন্দু।

যদিও ১৯৯৭ সালের বিভৎস অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় বইমেলার একাংশ। ২০০৭ সালে পরিবেশ সংক্রান্ত এক মামলায় পরিবর্তিত হয় এর অবস্থান। ২০০৮ এ অনিশ্চিত হয়ে পড়ে বইমেলার উদ্বোধন। শত বাধা বিপত্তি কাটিয়ে কলকাতা বইমেলা আজও তার প্রাণবন্ত উপস্থিতি নিয়ে রাজত্ব করে চলেছে আমাদের সকলের হৃদয়ে। সাহিত্য পাঠের সঙ্গে এমন সাংস্কৃতিক মেলবন্ধন ভূভারতে আর দুটি নেই। 

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Karar Oi Lauh Kapat: কাজী নজরুলের এই গানকে ঘিরে  বিতর্কে এ আর রহমান

উত্তরাপথঃ বিতর্কে 'পিপ্পা' ছবির সঙ্গীত পরিচালক অস্কারজয়ী সুরকার এ আর রহমান।সম্প্রতি কবি কাজী নজরুল ইসলামের পরিবার একটি হিন্দি ছবিতে কবির জনপ্রিয় গান 'করার ঐ লৌহ কাপাত...' (Karar Oi Lauh Kapat )।কিন্তু এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় ওই গানটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে নজরুল পরিবার।বিতর্কের পর যে চুক্তির আওতায় ওই গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তুলেছে কবির পরিবার।'পিপ্পা' শিরোনামের হিন্দি চলচ্চিত্রটি যেখানে (Karar Oi Lauh Kapat )গানটি ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া একজন ভারতীয় সেনা সৈনিককে কেন্দ্র করে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবির সঙ্গীত পরিচালক অস্কারজয়ী সুরকার এ আর রহমান। গানের কথা ঠিক রেখেও সুর পাল্টানোর অভিযোগে ভারত ও বাংলাদেশে বিতর্কের সৃষ্টি হয়েছে।কবির পরিবারের অভিযোগ, গানটি ব্যবহারের অনুমতি দিলেও সুর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।পরিবারের সদস্যরাও ছবিটি থেকে গানটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। .....বিস্তারিত পড়ুন

ওজন হ্রাস (weight loss) মস্তিষ্কের বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করে

উত্তরাপথঃ এপ্রিলে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, শাকসবজি, সামুদ্রিক খাবার এবং গোটা শস্য সমৃদ্ধ একটি ভূমধ্যসাগরীয় খাদ্য খাওয়া - এমনকি শুধুমাত্র খাদ্যের নির্দেশিকা অনুসরণ করে   ওজন হ্রাস (weight loss)মস্তিষ্কের বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করে বলে মনে করা হয়।সাম্প্রতি ডিউক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত, একটি  গবেষণায় দেখা গেছে যে ওজন হ্রাস মস্তিষ্কে বার্ধক্য প্রক্রিয়াকে ৯ মাস পর্যন্ত ধীর করে (aging process) দিতে পারে। গবেষণায় ৬০ থেকে ৭৮ বছর বয়সের মধ্যে ৪৭ জন অংশগ্রহণকারীকে জড়িত করা হয়েছিল, যাদের প্রত্যেকেরই ওজন বেশি বা স্থূল ছিল এবং তাদের অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ  ছিল। তাদের এলোমেলোভাবে একটি ক্যালোরি-সীমাবদ্ধ গ্রুপ বা একটি নিয়ন্ত্রণ গ্রুপে বরাদ্দ করা হয়েছিল।ক্যালোরি-সীমাবদ্ধতা গোষ্ঠীর সদস্যদের একটি খাদ্য পরিকল্পনা অনুসরণ করে, যার লক্ষ্য ছিল তাদের আনুমানিক প্রয়োজনের চেয়ে ১০ – ১৫% কম ক্যালোরি গ্রহণ করা। অন্যদিকে, নিয়ন্ত্রণ গ্রুপ তাদের খাদ্য পরিবর্তন করেনি .....বিস্তারিত পড়ুন

দীপাবলির সময় কেন পটকা ফোটানো নিষেধাজ্ঞা কার্যকর করা যায় না ?

উত্তরাপথঃ দীপাবলির পরের দিন, যখন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) শহরের বায়ু মানের সূচকের তালিকা প্রকাশ করে,তখন  দেখা যায় রাজধানী দিল্লি বিশ্বের শীর্ষ ১০টি দূষিত শহরের প্রথমেই রয়েছে। CPCB-এর মতে, ১২ নভেম্বর বিকেল ৪ টায় দিল্লির বায়ু মানের সূচক ছিল ২১৮ যা ভোরের দিকে বেড়ে ৪০৭ এ পৌঁছায় । ৪০০ – ৫০০ AQI  এর স্তর সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে। দীপাবলির সারা রাত, লোকেরা পটকা ফাটিয়ে দীপাবলি উদযাপন করে। ১৩ নভেম্বর বিকেল ৪ টায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার তথ্য প্রকাশ করে এই তালিকায়, দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল ৩৫৮ যা 'খুব খারাপ' বিভাগে পড়ে।   বায়ু দূষণের এই পরিস্থিতি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না।  নয়ডার বায়ু মানের সূচক ১৮৯ থেকে ৩৬৩ এ এবং রোহতক, হরিয়ানার ১৩৭ থেকে বেড়ে ৩৮৩ হয়েছে। দীপাবলির দুই দিন দিল্লি ,নয়ডা  ,কলকাতা, মুম্বাই সহ দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। এই দিনগুলিতে মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় রাজধানী দিল্লি এবং নয়ডায় সবুজ পটকা ছাড়া যে কোনও ধরণের আতশবাজি ফাটান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আদালত সবুজ পটকা পোড়ানোর সময়ও নির্ধারণ করে দিয়েছে রাত ৮টা থেকে ১০টা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের এই আদেশের মানে কী?  আদালতের এই আদেশ কি এখন প্রত্যাহার করা উচিত?  পুলিশ কেন এই আদেশ কার্যকর করতে পারছে না?  এর জন্য কি পুলিশ দায়ী নাকি সরকারের উদাসীনতা রয়েছে এর পেছনে? .....বিস্তারিত পড়ুন

Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি

উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top