

নিমাইকৃষ্ণ মাহাতঃ মানভূমের অধিকাংশ মানুষ কৃষিজীবী । তারা রোদে পুড়ে , জলে ভিজে , কঠোর পরিশ্রম করে কৃষিজ ফসল ফলায় । তাই , মানভূমের জনজীবন থেকে উদ্ভূত প্রবাদ, ধাঁধা , ছড়া , লোককথা , লোকগান ইত্যাদিতে কঠোর কায়িক শ্রমের প্রতি মর্যাদা ও শ্রদ্ধা প্রকাশিত হতে দেখা যায় । আলোচ্য প্রবন্ধে মানভুমের যেসব কৃষিপ্রবাদে কায়িক শ্রমের প্রতি মর্যাদা প্রকাশিত হয়েছে সে রকম কয়েকটি দৃষ্টান্ত সহ আলোচনা করা যেতে পারে।
১ ) খাটবে ত চাটবে ।
( শব্দার্থ : খাটবে – পরিশ্রম করলে । চাটবে : ‘ চাটবে ‘ বলতে এখানে পরিশ্রমের ফলস্বরূপ খাবারের সংস্থান হবে -একথা বলা হয়েছে । )
আলোচ্য প্রবাদটির উদ্ভব হয়েছে মানভূমের কৃষিকেন্দ্রিক সমাজেই ।
বর্তমানে মানভূম তথা পুরুলিয়া ও তৎসংলগ্ন অঞ্চলে কৃষিকাজে কিছু কিছু আধুনিক যন্ত্রপাতির যৎসামান্য ব্যবহার চোখে পড়লেও কিছুদিন আগে পর্যন্ত এই অঞ্চলে কৃষিকাজ ছিল সম্পূর্ণ কায়িক শ্রমনির্ভর । চাষের কাজে লাঙ্গল চালানো , জমি তৈরি , বীজ বপন , ধান রোপণ ও ধান কাটা , ধান ঝাড়া , চাল তৈরি ইত্যাদি প্রত্যেকটি কাজেই কায়িক শ্রমের প্রয়োজন হয় । তাই , চাষের কাজে যে যেমন পরিশ্রম করে , সে সেরকম ফল পায়। যে বেশি পরিশ্রম করবে সে আশানুরূপ ফল পাবে এবং তার অন্নাভাবও থাকবে না ।
‘ খাটবে তো চাটবে ‘ প্রবাদটিতে কৃষিকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় পরিশ্রমের মূল্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে । এই নির্দেশ বিশ্বাস করলে কৃষক পরিশ্রমী হয়। আর পরিশ্রমের অন্ন সারা জীবন তাকে শান্তি দেয়।
২ ) চা আছে রস – যদি থাকে বাইন্দ দশ ।
শব্দার্থ : বাইন্দ – আট ( ৮ ) মনে এক বাইন্দ , কোথাও কোথাও দশ (১০ ) মনে এক বাইন্দ ( unit measured by volume ) ;
রস : রস বলতে চাষের আনন্দ বা গুরুত্বকে বোঝানো হয়েছে।
কৃষিকাজে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় । তাই, পারিশ্রমিক ব্যতীত এ শ্রম দেওয়া সহজ নয় । খুব স্বাভাবিকভাবেই কৃষক বিশ্বাস করেন তিনি যে পরিমাণ পরিশ্রম দেবেন সে পরিমাণ বা তার বেশি উৎপাদন পারিশ্রমিক হিসাবে ফিরে পাবেন। কারণ , কৃষিকাজ ভালোভাবে সম্পাদন করতে হলে কৃষকের বাড়িতে প্রচুর ধানের যোগান থাকা প্রয়োজন। ধানের প্রাচুর্য না থাকলে ক্ষেতমজুরও নিয়োগ করা যায় না। এই বাস্তব চিত্র থেকে কৃষকের মনে হয় চাষে তখনই আনন্দ যদি ৮০ মন ফসল উৎপাদন করা যায় ।এ বিশ্বাসই তাকে কৃষিকাজে অনুপ্রাণিত করে।
৩ ) চাষে রূপ নাশে – কিন্তুক ঘর হাসে ।
কৃষিকাজে কঠোর কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় ।রোদে-জলে-কাদায় চাষবাস করতে হয় বলে কৃষকদের শারীরিক সৌন্দর্যের হানি ঘটে – একথায় আলোচ্য প্রবাদটিতে ব্যক্ত হয়েছে । মূলত মানভূমঞ্চল ক্রান্তীয় জলবায়ুর অন্তর্ভুক্ত । এই অঞ্চল সমুদ্র উপকূল থেকে দূরে অবস্থিত বলে এখানে শীত গ্রীষ্মের প্রখরতা বেশি । এই ধরনের আবহাওয়ায় কৃষকদের কঠোর শারীরিক পরিশ্রমের দ্বারা কৃষি কাজ করতে হয় বলে তাদের শারীরিক সৌন্দর্য ম্লান হয়ে যায় । চাষের কাজে শারীরিক সৌন্দর্যের হানি ঘটলেও পরিশ্রমের বিনিময়ে ফসল প্রাপ্তির জন্য চাষির পরিবারে স্বাচ্ছন্দ্য আসে এবং তাদের দৈনন্দিন জীবনের মান ভালো হয় ।
এই কারণেই বাস্তব জীবন-অভিজ্ঞতা থেকে উঠে আসা এই প্রবাদটিতে পরিশ্রমের মর্যাদার দিকটিও প্রতিফলিত হয়েছে।
৪ ) চাষির গৌরব হয় যার দু চার ভাই , গোয়ালার গৌরব হয় যার দু চার গাই ।
কৃষিকাজ প্রধানত কায়িক শ্রমের উপর নির্ভরশীল । এখানে কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় । তাই , কৃষিকাজে সহযোগির সংখ্যা যত বৃদ্ধি পায় কৃষিকাজ তত ভালোভাবে সম্পন্ন হয় এবং ফসল উৎপাদনও বৃদ্ধি পায় । সঙ্গত কারণেই , আলোচ্য প্রবাদটিতে বলা হয়েছে যে চাষির যত ভাই অর্থাৎ কৃষিকাজে সহযোগির সংখ্যা যত বেশি সেই চাষির ফসল উৎপাদন তত ভালো হয় এবং তার গৌরবও বৃদ্ধি পায়। অনুরূপভাবে যে গোয়ালার যত বেশি গাই থাকে তার দুধের উৎপাদনও বেশি হয় ।
কৃষিকেন্দ্রিক গ্রামবাংলায় বাস্তব অভিজ্ঞতা থেকেই আলোচ্য প্রবাদটি উঠে এসেছে । কৃষক বিশ্বাস করে কাজের জন্য লোকবলের প্রয়োজন । যত বেশি সহযোগির সংখ্যা বৃদ্ধি পায় ততই কৃষিকাজ ভালোভাবে সম্পন্ন হয়।
৫ ) আষাঢ় মাসের কাদাতে ,
লাজ লাগছে কাছে দাঁড়াতে।
আষাঢ় মাসে বর্ষা শুরু হলে চাষিরা মনের আনন্দে পূর্ণ উদ্যমে চাষবাস শুরু করে । আষাঢ় মাসে অর্থাৎ চাষের প্রথম পর্যায়ে চাষির মনে এতটাই উদ্যম ও পরিশ্রম করার উৎসাহ থাকে যে জল-কাদায় শরীর সম্পূর্ণ কর্দমাক্ত হয়ে গেলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না । কিন্তু কর্দমাক্ত শরীর এমন বিকৃতরূপ ধারণ করে যে চাষি অপরের কাছে দাঁড়াতে লজ্জাবোধ করে । আসলে এখানে লজ্জার মধ্য দিয়ে চাষির অসীম আনন্দের প্রকাশ ঘটেছে এবং পরিশ্রম করার গৌরব ঘোষিত হয়েছে । এই কৃষিসংক্রান্ত প্রবাদটিতে সুন্দর একটি মনস্তত্ত্বকে প্রকাশ করেছে যাতে আনন্দের প্রকাশে ‘ লজ্জা ‘ শব্দটি ব্যবহৃত হয়েছে।
৬ ) শ্রাবনে জ্বরে অঘ্রানে ঘরে ,
সে পুত হয়ে কেনে না মরে।
শব্দার্থ : ঘরে : এখানে ‘ ঘরে ‘ বলতেনিষ্কর্মাহয়েবাড়িতেবসেথাকাকেবোঝানোহয়েছে ।
পুত : পুত্র । এখানে ‘ পুত ‘ বলতে মূলত চাষিকে বোঝানো হয়েছে।
কৃষকদের জীবন-জীবিকায় শ্রাবণ ও অগ্রহায়ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় । মানভূম অঞ্চলে ধান চাষ হিসাবে মূলত আমন ধানের চাষই করা হয়। এই আমন ধান রোপণের উৎকৃষ্ট সময় হলো শ্রাবণ মাস ।
তাই , শ্রাবণ মাসে কোন চাষি যদি শারীরিক অসুস্থতার কারণে বা কোন অজুহাতে ঘরে বসে অলস নিষ্কর্মার জীবন যাপন করে তাহলে তার চাষের কাজে বিঘ্ন ঘটে এবং আগামী দিনগুলি ফসল প্রাপ্তির অভাবহেতু কষ্টকর হয়ে ওঠে ।
অনুরূপভাবে , অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার সময় কোন চাষি যদি ফসল কাটার কাজে নিযুক্ত না থেকে বাড়িতে অলস নিষ্কর্মার জীবন কাটায় তাহলে সেই চাষির জীবনও অভাব ও দারিদ্র্যের আঘাতে জর্জরিত হয় । তখন যেন তার বেঁচে থাকায় নিরর্থক হয়ে যায় । সেরকম পরিস্থিতিতে এরকম অলস চাষির বেঁচে থাকার নৈতিক অধিকারও যেন থাকে না । আলোচ্য প্রবাদটিতে প্রকৃতপক্ষে কৃষিকাজে পরিশ্রমের মর্যাদার কথায় তুলে ধরা হয়েছে।
সুতরাং দেখা যাচ্ছে মানভূমের বিভিন্ন কৃষিকেন্দ্রিক প্রবাদে চাষির কঠোর পরিশ্রমের মর্যাদা দিকটি প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন
Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি
উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন
প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি নতুন দ্বীপের জন্ম হয়েছে
উত্তরাপথঃ হঠাৎ করেই একটি নতুন দ্বীপের জন্ম হয়েছে।২০২৩ এর ৩০ অক্টোবর প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি মৃত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি নতুন দ্বীপের জন্ম দিয়েছে। বিস্ফোরণের পর জাপানের ওগাসাওয়ারা দ্বীপ চেইনের কাছে বিশাল বিশাল পাথরের টুকরো দেখা গেছে। এ বিষয়ে জাপানি গবেষক বলেন, গত মাসে প্রশান্ত মহাসাগর জলের নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণের পর টোকিও থেকে প্রায় ১২০০ কিলোমিটার দক্ষিণে ইওটো দ্বীপের কাছে একটি ছোট নতুন দ্বীপের উদ্ভব হয়েছে।টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফুকাশি মায়েনো জানিয়েছেন যে নতুন দ্বীপ, এখনও যার নাম নেই প্রশান্ত মহাসাগরের ইওটো দ্বীপ থেকে ১ কিলোমিটার দূরে ১০০ মিটার ব্যাসের একটি পাথুরে দ্বীপে একটি phreatomagmatic বিস্ফোরণ ঘটেছে। টোকিও থেকে প্রায় ১২০০ কিলোমিটার দক্ষিণে বিস্ফোরণটি দেখা গেছে। ভূপৃষ্ঠের নীচে জলের সাথে লাল গরম ম্যাগমা সংঘর্ষের কারণে প্রতি কয়েক মিনিটে বিস্ফোরণ ঘটে।গত ২১ অক্টোবর, ২০২৩-এ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল, যা আগে ইও জিমা নামে পরিচিত ছিল এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের স্থান ছিল। প্রায় ১০ দিন ধরে অগ্ন্যুৎপাত চলার পর, আগ্নেয়গিরির উপাদান অগভীর সমুদ্রতলের উপর জমা হয় এবং প্রায় ১৬০ ফুট পর্যন্ত উচ্চতায় বড় বড় পাথরের আকারে সমুদ্র পৃষ্ঠের উপরে উঠে আসে। .....বিস্তারিত পড়ুন
PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে
উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন
প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রোবায়োটিক
উত্তরাপথঃ সারা বিশ্বের জনসংখ্যার বয়স বৃদ্ধির সাথে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের প্রকোপ বাড়ছে৷ তাদের এই সমস্যাগুলি যে কেবল তাদের একার সমস্যা তা নয় ,এটি ধীরে ধীরে পুরো পারিবারিক সমস্যার আকার নেয়।সম্প্রতি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতাকে পুনরুদ্ধার করার জন্য গবেষকদের মধ্যে কার্যকর কৌশল খোঁজার আগ্রহ বাড়ছে।বর্তমানে বেশীরভাগ গবেষক মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা করছেন । এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে প্রোবায়োটিক কি? কেনই বা গবেষকরা মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের ভূমিকা নিয়ে গবেষণা করছেন । .....বিস্তারিত পড়ুন