সম্পাদকীয় – নদীর পরিচ্ছন্নতা কি শুধুই দেখানো একটা ব্যাপার?

উত্তরাপথঃ আজ নদী দূষণ আমাদের দেশের এক বড় সমস্যা । গঙ্গা ও যমুনা সহ দেশের প্রধান নদীগুলি এই  ভয়ংকর দূষণের স্বীকার। সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) পর্যবেক্ষণ করেছে যে উত্তরপ্রদেশে গঙ্গার জলের গুণমান খারাপ হচ্ছে কারণ নদীতে প্রতিদিন পয়ঃনিষ্কাশনের জল মিশছে।এনজিটি চেয়ারপার্সন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের একটি বেঞ্চ ৬ নভেম্বর তারিখের একটি আদেশে বলেছে যে উত্তরপ্রদেশের, প্রয়াগরাজ জেলায় পয়ঃনিষ্কাশন প্রক্রিয়ায় প্রতিদিন ১২৮ মিলিয়ন লিটার জল গঙ্গায় মিশছে।

গঙ্গার পর এবার আসা যাক দিল্লির লাইফলাইন নামে পরিচিত যমুনার কথায়,এটিও ক্রমাগত দূষিত হচ্ছে।  রাজধানীতে বাইশ কিলোমিটার বিস্তৃত এ নদীতে প্রতিদিন ছোট-বড় ড্রেনের দূষিত জল শোধন ছাড়াই মিশে যাচ্ছে।  যমুনা পরিষ্কারের নামে দিল্লি সরকার গত কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে।  তারপরও যমুনার পরিস্থিতির উন্নতি হয়নি , তাহলে এর জন্য দায়ী কে?  সত্য হলো নদী পরিষ্কারের জন্য পর্যায়ক্রমে সঠিক কোনো পরিকল্পনা করা হয়নি। যার ফলে যমুনায় কখনও অ্যামোনিয়ার মাত্রা বাড়ে আবার কখনও সাদা ফেনা ভেসে উঠতে থাকে। যার ফলে এতদিন ধরে নেওয়া দূষণ কমানোর জন্য সরকারের সব ব্যবস্থাই ব্যর্থ হয়েছে।  এবারও একই ঘটনা ঘটেছে।

 প্রকৃতপক্ষে, এর সবচেয়ে বড় কারণ বিভিন্ন ড্রেনের মাধ্যমে অনাবরত মিশতে থাকা অপরিশোধিত রাসায়নিক এবং দূষিত জল।  যমুনা যখন দিল্লীতে প্রবেশ করে ততই এটি ধীরে ধীরে দূষিত হতে থাকে।  এবার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দিল্লি হাইকোর্ট ছট উপাসনা করতে ভক্তদের যমুনাতে নামতে অনুমতি দিতে অস্বীকার করল।  এমনকি আদালতকে বলতে হয় যে এই সময়ে ভক্তরা যমুনাতে ডুব দিলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে।

সরকার কেন এই বিষয়ে আগাম প্রস্তুতি নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।  প্রতি বছর ছটের আগে যমুনায় সাদা ফেনার চাদর ছড়িয়ে পড়ে। অনেক সময় এ ধরনের ছবি আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করলেও নদীর পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার দায়িত্বে থাকা কর্মকর্তারা উদাসীন।১৯৯৩ সালে আনা যমুনা অ্যাকশন প্ল্যানের বাস্তবিকতা আজ  সবার সামনে।  এই প্রকল্পের অধীনে বরাদ্দকৃত তহবিল দিয়ে য

প্রকৃতপক্ষে এ ধরনের ছবি আতঙ্কি ও উদ্বেগ সৃষ্টি করলেও নদীর পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার দায়িত্বে থাকা কর্মকর্তারা উদাসীন।১৯৯৩ সালে আনা যমুনা অ্যাকশন প্ল্যানের বাস্তবিকতা আজ  সবার সামনে।  এই প্রকল্পের অধীনে বরাদ্দকৃত তহবিল দিয়ে যমুনা কতদূর পরিষ্কার করা হয়েছে তা আজ একটি সুপরিচিত সত্য।যমুনা  পরের বছর পরিষ্কার করা হবে বলে প্রতিবারই  এর পরিষ্কার এড়িয়ে যাওয়া হয়।আজ যমুনার এই দুর্দশার জন্য কে দায়ী এবং কে তার শিকার তা সবাইকে ভাবতে হবে!

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Electoral Bond এর গোপনীয়তা সরিয়ে রাজনৈতিক দলগুলিকে, জানাতে হবে প্রাপ্ত অনুদানের পরিমাণ

উত্তরাপথঃ বুধবার, নির্বাচনী বন্ড (Electoral Bond)প্রকল্পের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত তার মন্তব্যে বলেছে, 'নির্বাচনী বন্ডগুলি রাজনৈতিক দলগুলিকে বেনামী অর্থ প্রদান করে, কারণ তাদের কেনাকাটা সম্পর্কিত রেকর্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে উপলব্ধ যা শুধুমাত্র তদন্তকারী সংস্থাগুলি অ্যাক্সেস করতে পারে৷ এর আগে নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্র দাবি করেছিল, রাজনৈতিক দলগুলির আয়ের উৎস জানার অধিকার নেই জনতার।এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর হল নির্বাচন কমিশন (Election Commission of India)।বুধবার বিকেল ৫টার মধ্যে যাবতীয় হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।নির্বাচনী বন্ডের (Electoral Bond)মামলায় কেন্দ্রের আর্জি সত্বেও সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে আয়ের উৎস জানাতে বলেছিল। আদলত নির্দেশ দিয়েছিল, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন রাজনৈতিক দল কত অনুদান মিলেছে, সেই তথ্য বন্ধ খামে জানাতে হবে।এর আগেও নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক দলগুলি এই নির্বাচনী বন্ডের মাধ্যমে অবৈধ অর্থ বিদেশ থেকে পেতে পারে এর ফলে গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। ৩ অক্টোবর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে সব তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ের পরেই তৎপর হল কমিশন। .....বিস্তারিত পড়ুন

Fructose: নতুন গবেষণায় ফ্রুক্টোজকে স্থূলতার কারণ বলা হয়েছে

উত্তরাপথঃ একটি সাম্প্রতিক গবেষণায় জোরালো প্রমাণ দেওয়া হয়েছে যে ফ্রুক্টোজ (Fructose), সাধারণত প্রক্রিয়াজাত খাবার এবং পানীয়গুলিতে থাকা এক ধরনের চিনি, যা স্থূলতার প্রাথমিক চালক। বছরের পর বছর ধরে, পুষ্টি বিশেষজ্ঞরা , পাশ্চাত্য খাদ্যে, স্থূলতার মূল কারণ নিয়ে বিতর্ক করেছেন, কেউ কেউ অত্যধিক ক্যালোরি গ্রহণের দিকে ইঙ্গিত করেছেন, অন্যরা কার্বোহাইড্রেট বা চর্বি জাতীয় খাবারকে দায়ী করেছেন। Obesity জার্নালে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে ফ্রুক্টোজকে স্থূলতার প্রকৃত চালক হিসাবে বর্ণনা করা হয়েছে।The University of Colorado Anschutz Medical Campus এর Dr. Richard Johnson এবং তার দলের মতে, ফ্রুক্টোজ হল একটি সাধারণ চিনি যা ফল এবং মধুর প্রাথমিক পুষ্টি। .....বিস্তারিত পড়ুন

দীপাবলির সময় কেন পটকা ফোটানো নিষেধাজ্ঞা কার্যকর করা যায় না ?

উত্তরাপথঃ দীপাবলির পরের দিন, যখন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) শহরের বায়ু মানের সূচকের তালিকা প্রকাশ করে,তখন  দেখা যায় রাজধানী দিল্লি বিশ্বের শীর্ষ ১০টি দূষিত শহরের প্রথমেই রয়েছে। CPCB-এর মতে, ১২ নভেম্বর বিকেল ৪ টায় দিল্লির বায়ু মানের সূচক ছিল ২১৮ যা ভোরের দিকে বেড়ে ৪০৭ এ পৌঁছায় । ৪০০ – ৫০০ AQI  এর স্তর সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে। দীপাবলির সারা রাত, লোকেরা পটকা ফাটিয়ে দীপাবলি উদযাপন করে। ১৩ নভেম্বর বিকেল ৪ টায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার তথ্য প্রকাশ করে এই তালিকায়, দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল ৩৫৮ যা 'খুব খারাপ' বিভাগে পড়ে।   বায়ু দূষণের এই পরিস্থিতি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না।  নয়ডার বায়ু মানের সূচক ১৮৯ থেকে ৩৬৩ এ এবং রোহতক, হরিয়ানার ১৩৭ থেকে বেড়ে ৩৮৩ হয়েছে। দীপাবলির দুই দিন দিল্লি ,নয়ডা  ,কলকাতা, মুম্বাই সহ দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। এই দিনগুলিতে মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় রাজধানী দিল্লি এবং নয়ডায় সবুজ পটকা ছাড়া যে কোনও ধরণের আতশবাজি ফাটান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আদালত সবুজ পটকা পোড়ানোর সময়ও নির্ধারণ করে দিয়েছে রাত ৮টা থেকে ১০টা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের এই আদেশের মানে কী?  আদালতের এই আদেশ কি এখন প্রত্যাহার করা উচিত?  পুলিশ কেন এই আদেশ কার্যকর করতে পারছে না?  এর জন্য কি পুলিশ দায়ী নাকি সরকারের উদাসীনতা রয়েছে এর পেছনে? .....বিস্তারিত পড়ুন

PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top