সম্পাদকীয়- নির্বাচনী প্রতিশ্রুতিগুলি কি জন কল্যাণের জন্য , নাকি ভোট সংগ্রহের জন্য ‘উৎকোচ ‘?

আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন  সরকারের ক্ষমতা নেই  সমস্ত বেকার ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার। তাই নির্বাচন এলেই স্টক ক্লিয়ারেন্স সেলের মত শুরু হয়ে যায় সস্তায় সবকিছু পাইয়ে দেওয়ার প্রতিযোগিতা বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে ,বর্তমানে নির্বাচনের পর অধিকাংশ দল সরকার গঠনের সাথে সাথে সেই প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করে। কয়েক দশক আগে দক্ষিণের রাজ্যগুলিতে শুরু হওয়া এই প্রবণতা এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে।সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো প্রতিটি দলই এ ধরনের প্রতিশ্রুতিা দেয়, তা সত্বেও একে অপরের দিকে আঙুল তোলার কোনো সুযোগ তারা হাতছাড়া করে না।

খুব সম্প্রতি দিল্লীতে এবং এরপর বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আমআদমি পার্টি আগামী নির্বাচনকে  সামনে রেখে তাদের বেশকিছু গ্যারান্টি ঘোষণা করেছে । আমআদমি প্রধান কেজরিবালের এই বক্তব্যে কারো কি আপত্তি থাকতে পারে? যে শুনবে সে বলবে এটা একটা বুদ্ধিমানের কাজ, সব রাজনৈতিক দলগুলোরও তাই করা উচিত। কিন্তু রাজনীতি এভাবে চলে না। বিজেপি বিষয়টি নিয়ে মাঠে নেমেছে এবং কেজরিবাল সরকারর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছে যদিও বিষয়টি অস্বীকার করা হয়েছে আমআদমি পার্টির পক্ষ থেকে। অন্যদিকে তারাও খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছে সেইসাথে তারা নির্বাচনের আগে যৌতুক বিতরণের অভিযোগ এনেছে। তাই স্বাভাবিক ভাবে এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি কি জনগণের কল্যাণের জন্য নাকি সেগুলি ভোট সংগ্রহের জন্য ‘উৎকোচ ‘ বিতরণের অনুশীলন?

এর আগে মহারাষ্ট্র নির্বাচনের জন্য মহাবিকাশ আঘাদি, অর্থাৎ কংগ্রেস জোটের পক্ষ থেকেও পাঁচটি গ্যারান্টি ঘোষণা করা হয়েছিল। রাহুল গান্ধী নিজেই নারীদের জন্য তিন হাজার টাকা ঘোষণা করেন।এর আগে একই ধরনের রাজনৈতিক  ঘোষণা  বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস সবাই করে এসেছে। এগুলি নির্বাচনী প্রতিশ্রুতি  না উৎকোচ এই প্রশ্নটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’বছর আগে উত্থাপন করেছিলেন, যখন কংগ্রেস কর্ণাটক, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশের নির্বাচনে মহিলা এবং যুবকদের জন্য একই রকম প্রতিশ্রুতি দিয়েছিল।সেই সময় তিনটি স্থানেই নারী ও যুবকদের আকৃষ্ট করার জন্য প্রতি মাসে তাদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে দলটিও লাভবান হয়েছিল বলা যায়।অন্যদিকে সেই নির্বাচনে তেলেঙ্গানায় কেসিআর এবং অন্ধ্রের জগন মোহন রেড্ডি তাদের সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি দেখিয়ে ভোটারদের সমর্থন আদায় করতে চেয়েছিলেন, কিন্তু ভোটাররা তাদের সমর্থন করেননি।

যদিও নির্বাচনী প্রতিশ্রুতি  দিয়ে ভোটারদের মন জয় করার এই জাতীয় পরিকল্পনা মধ্যপ্রদেশে বিজেপির জয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।এছাড়াও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্প সেখানকার নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে সন্দেহ নাই। এমনকি রাজ্য নির্বাচনকে বাদ দিয়েও, কিষাণ সম্মান যোজনা, বিনামূল্যে রান্নার গ্যাস, বিনামূল্যে শৌচাগার, বিনামূল্যে বাড়ি এবং বিনামূল্যে শস্য প্রকল্প দেশের জাতীয় রাজনীতিতে যে ভূমিকা পালন করেছে তা আমরা কীভাবে উপেক্ষা করতে পারি?

এমনকি নোবেল বিজয়ী অর্থনীতিবিদরাও এখন বলছেন যে আগামী দিনে সরকারের পক্ষে পর্যাপ্ত কাজ তৈরি করা সম্ভব হবে না, এমন পরিস্থিতিতে সরকারগুলিকে কেবল দরিদ্রদের সাহায্য করলে হবে না, তাদের আত্মসম্মানে আঘাত না করে সাহায্যের ব্যবস্থাও করতে হবে। আমরা যদি কেন্দ্র বা রাজ্য সরকারগুলির অবস্থা দেখি, তারাও এই পরিস্থিতি উপলব্ধ করে নিজেদের রাজনৈতিক সুবিধার্থে এটিকে পরিচালনা করছে।সুতরাং নির্বাচনী প্রতিশ্রুতি  না উৎকোচ এই বিতর্কগুলি এখন অবান্তর।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


ফ্লিম রিভিউ -ওপেনহাইমার

উত্তরাপথ: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান দ্বারা পরিচালিত”ওপেনহাইমার” একটি মাস্টারপিস মুভি। ছবিতে জে. রবার্ট ওপেনহেইমার, এক নামকরা পদার্থবিজ্ঞানী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।এই সিনেমায় ওপেনহাইমার এর জটিল জীবনকে বর্ণনা করা হয়েছে। সেই হিসেবে 'ওপেনহাইমার'কে বায়োপিক বলা যেতে পারে।  কারণ এটি একজন মানুষের গল্প। এই ছবির গল্প তিনটি পর্যায়ে বিভক্ত।ছবির শুরুতে পারমাণবিক বোমা তৈরির আবেগের কথা বলা হয়েছে।  যেখানে নায়ক কিছু না ভেবে নিবেদিতপ্রাণভাবে এমন একটি অস্ত্র তৈরিতে নিয়োজিত থাকে যা বিশ্বকে ধ্বংস করতে পারে।  অস্ত্র তৈরি হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে নায়ক তার কাজের ফলাফল দেখে অপরাধবোধে পূর্ণ হয়।  এবং তৃতীয় পর্যায়টি হল রাজনীতি  যা ওপেনহাইমারকে মোকাবেলা করতে হয়েছে।  পুরো সিনেমাটি রঙিন হলেও রাজনৈতিক অংশ সাদা-কালো রাখা হয়েছে।  এই তিনটি সময়কালে যা কিছু ঘটছে, তা সবই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। .....বিস্তারিত পড়ুন

Roop Kishor Soni: একটি আংটিতে বিশ্বের আটটি আশ্চর্য তুলে ধরেছেন

উত্তরাপথঃ রাজস্থান মানেই ওজনদার রূপার গহনা ,আর তার উপর কারুকাজ। প্রচলিত এই ধারনা ভেঙ্গে আজ রূপোর গহনাকে আধুনিকতার সাথে শিল্পের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন যে ব্যক্তি তিনি হলেন রূপ কিশোরী সোনী(Roop Kishor Soni)।তিনি ২০১৬ সালের ৯ ডিসেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে তার অসাধারণ শিল্প কর্মের জন্য জাতীয় পুরুস্কার পান। রাজস্থানের জয়সলমেরের শহরের এই শিল্পী ৩.৮ গ্রাম ওজনের ০.৯ সেমি চওড়া রৌপ্য আংটিতে বিশ্বের আটটি আশ্চর্য খোদাই করেছেন।এই ছোট রূপার আংটিতে শিল্পী তাজমহল, সিডনি অপেরা হাউস, স্ট্যাচু অফ লিবার্টি, চীনের গ্রেট ওয়াল, আইফেল টাওয়ার, বিগ বেন, পিসার হেলানো টাওয়ার এবং মিশরীয় পিরামিডের চিত্র এক সাথে ফুটিয়ে তুলেছেন।এছাড়াও তিনি আরও দুটি পৃথক ডিজাইনের অত্যাশ্চর্য আংটি  তৈরি করেছেন।৮.৬ গ্রাম ওজনের একটি রিংয়ে তিনি সূর্যাস্তের সময় ভারতীয় উট সাফারি সহ ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভারতীয় বিশেষত্ব ফুটিয়ে তুলেছেন,এবং অন্যটিতে বিভিন্ন হিন্দু দেব-দেবী ছবি এবং মন্দির খোদাই করেছিলেন। শিল্পী বলেছেন যে তিনি তার বাবার কাছ থেকে তার শৈল্পিক দক্ষতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। সেই সাথে তিনি বলেন "আমার বাবাও একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী ছিলেন। তিনি আমাকে শিল্পের এই দক্ষতা শিখিয়েছিলেন কারণ তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে শিল্পের ফর্মটিকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন।" .....বিস্তারিত পড়ুন

প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রোবায়োটিক

উত্তরাপথঃ সারা বিশ্বের জনসংখ্যার বয়স বৃদ্ধির সাথে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের প্রকোপ বাড়ছে৷ তাদের এই  সমস্যাগুলি যে কেবল তাদের একার সমস্যা তা নয় ,এটি ধীরে ধীরে পুরো পারিবারিক সমস্যার আকার নেয়।সম্প্রতি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতাকে পুনরুদ্ধার করার জন্য গবেষকদের মধ্যে কার্যকর কৌশল খোঁজার আগ্রহ বাড়ছে।বর্তমানে বেশীরভাগ গবেষক মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা করছেন । এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে প্রোবায়োটিক কি? কেনই বা গবেষকরা মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের ভূমিকা নিয়ে গবেষণা করছেন । .....বিস্তারিত পড়ুন

Fried rice syndrome: আগের দিনের রান্না করা ভাত খেলে হতে পারে এই বিশেষ অসুখটি

উত্তরাপথঃ আপনার কি বাসী ভাত বা পান্তা খাওয়ার অভ্যেস আছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোলপাড় ফ্রাইড রাইস সিনড্রোম (Fried rice syndrome) নিয়ে আমরা প্রায়ই অবশিষ্ট খাবার গরম করে আবার খাই। কিন্তু জানেন কি এই অভ্যাস আপনাকে অসুস্থ করে তুলতে পারে। অনেক সময় পর আগের রান্না করা  ভাত খাওয়ার ফলে পেট সংক্রান্ত সমস্যা হয়। কেউ কেউ মনে করেন যে খাবার পুনরায় গরম করলে এতে উপস্থিত ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু তা নয়। যে খাবারেই স্টার্চ থাকে না কেন, এতে উপস্থিত টক্সিন তাপ প্রতিরোধী। অর্থাৎ খাবার গরম করার পরও ব্যাকটেরিয়া নষ্ট হয় না। ফ্রাইড রাইস সিনড্রোম নামে এই সমস্যা সম্পর্কিত একটি অবস্থা রয়েছে। আজ আমরা এই ফ্রাইড রাইস সিনড্রোম অবস্থার লক্ষণ, কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। ভাত রান্না করার পর, যখন অবশিষ্ট ভাত কয়েক ঘন্টা বা সারারাত ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয় এবং তাতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, তখন এই অবস্থার নাম দেওয়া হয়েছে ফ্রাইড রাইস সিনড্রোম। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top