

প্রিয়াঙ্কা দত্তঃ ভারতসহ সারা বিশ্বে সুগন্ধি দ্রব্যের ইতিহাস স্মরণাতীত কাল থেকে প্রবাহমান। প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ থেকে আধুনিক যুগ , সব কালে , সব দেশে সুগন্ধি দ্রব্যের চাহিদা ও ব্যবহার চিরন্তন। তবে তার ব্যবহারের রীতি নীতির বহু পরিবর্তন হয়েছে কালে কালে। সুগন্ধি বা পারফিউম এর মোহময় আবেশ যুগ যুগ ধরে মানুষকে বেঁধে রেখেছে এক অদ্ভুত ভালোলাগায়।
প্রাচীনকালে যা ছিলো রাজকীয় সম্ভোগের বিষয় আজ তা সর্ব স্তরের সব বয়সী মানুষের কাছে পৌঁছে গেছে। শুধুমাত্র পারফিউম হিসাবেই নয়, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ব্যবহার্য প্রতিটি জিনিস, সে টুথ পেস্ট হোক বা ধুপকাঠি , তেল হোক বা সাবান, বিয়ে বাড়ি হোক বা অফিস যাত্রা, বিশেষ বিশেষ গন্ধ আমাদের পঞ্চইন্দ্রিয়ের একটিকে, বিশেষ ভাবে পরিতৃপ্তি দিয়ে চলেছে যুগ যুগ ধরে । প্রাচীন মিশরে একে তুলনা করা হয়েছে ঈশ্বরের ঘামের সঙ্গে।
আমরা আজ কথা বলব সেই সুগন্ধি দ্রব্যের উপাদান নিয়ে। বরাহমিহিরের বৃহৎসংহিতা গ্রন্থে কালেয়ক, অগুরু, চন্দন, কস্তুরী,কুমকুম, মন:শিলা, মঞ্জিষ্ঠা ,চাঁপা ইত্যাদি উপাদান সিদ্ধ করে বা তেলে মিশিয়ে সুগন্ধি হিসাবে ব্যবহার করার উল্লেখ পাওয়া যায়। পারস্য, ইরান, ভারত সহ বিভিন্ন দেশে পরবর্তি কালে বিভিন্ন ফুলের নির্যাসে প্রস্তুত আতরের মত সুগন্ধি দীর্ঘ সময় রাজত্ব করেছে। বিদেশী পারফিউম এর মধ্যে ফ্রেঞ্চ পারফিউম অসাধারণ হলেও তা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এই সমস্যার সমাধানে বিভিন্ন দেশীয় কোম্পানি গুলো এগিয়ে এলেও সস্তা আলকোহল বা ইথানলের ব্যবহার নানা সমস্যার সৃষ্টি করছিল। মাঝখানে সাধারণ মানুষ তাই আস্থা হারাচ্ছিলো সুগন্ধি দ্রব্যের নিত্য ব্যবহারে। এই সময় জনসাধারণের আর্থিক অবস্থার বিচারে পারফিউমের সৌরভ প্রায় বিলীন হতে বসেছিল।
ইতিমধ্যে মুক্ত অর্থনীতি আর টেকনোলজির হাত ধরে সারা বিশ্বের ফ্যাশন জগতে এলো বিপুল পরিবর্তন। ফাস্ট ফ্যাশন এর অঙ্গ হয়ে উঠলো ফাস্ট চেঞ্জিং পারফিউম। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা ছোট বেলায় যদিওবা বাবা মায়ের অনুমতিক্রমে অনুষ্ঠান বাড়িতে একটু আধটু সেন্ট এর ছিটে পেতাম এখনকার জেন জি তো এবেলা ওবেলা পারফিউম পাল্টায়। যুগের সাথে তাল মেলাতে তাই বদলে গেলো সুগন্ধি উপাদান গুলোও। সাইক্লোমেথিকোন নামক রাসায়নিক এর ব্যবহার এযুগে পারফিউম কে করে তুলেছে অনেক বেশি স্কিন ফ্রেন্ডলি।
বিশ্বে নতুনত্বের সঙ্গে তাল মেলাতে ভারত কখনও পিছপা হয়না। সে আমরা মানি বা নাই মানি। বিভিন্ন বিদেশী কোম্পানিকে টক্কর দিয়ে বেঙ্গালুরুর মত বিভিন্ন শহরে গড়ে উঠেছে বিশ্বমানের ভারতীয় পারফিউম কোম্পানি। সঙ্গে সঙ্গে চাহিদা বাড়লো কাঁচা মালের বা প্রাকৃতিক সুগন্ধি নির্যাসের। ভারতের বিজ্ঞানীরাও এই নতুন সুযোগের হাতছানিতে সারা দিয়ে সূচনা করলেন ‘সুগন্ধি মিশন’ বা Auroma Mission এর । ভারতে সরকারি প্রকল্পের আওতায় CSIR এর উদ্যোগে শুরু হয় এই নতুন মিশনের, যা ভারতে সুগন্ধী দ্রব্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে। এখানে প্রাথমিক পর্যায়ে ৬০০০০ হেক্টর জমিতে ৪৬ টি জেলায় প্রশিক্ষিত কৃষকদের দিয়ে চাষ করা হয় সুগন্ধী লাভেন্ডারের। কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ল্যাভেন্ডার এর চাষ। কাশ্মীরে এর অঙ্গ হিসাবে ছড়িয়ে পড়েছে, ‘বেগুনি বিপ্লব’ অর্থাৎ ব্যাপক হারে ল্যাভেন্ডার চাষ। গোটা উপত্যকা জুড়ে বেগুনি রঙের সমাহার। মূল্যবান ল্যাভেন্ডার অয়েল বিক্রি করে লাভের মুখ দেখছে প্রান্তিক চাষিরা। মজবুত হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নয়ন। এছাড়াও এর অঙ্গ হিসাবে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে লেমন গ্রাস, মেন্থল প্রভৃতি ঔষধি গুণ সম্পন্ন সুগন্ধি উদ্ভিদ চাষ করা হয়েছে। যা থেকে প্রাপ্ত তেল রপ্তানি করে আয় বেড়েছে গ্রামীণ চাষিদের। এযাবৎ সুগন্ধি মিশনের তিনটি পর্যায় সমাপ্ত হয়েছে এবং ফলও আশানুরূপ। শুধু তাই নয়, ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজ ফসলের উৎপাদনের নিশ্চয়তা হ্রাস পাওয়ায় এই মিশনের আওতায় বিকল্প চাষের সন্ধান পেয়েছেন বহু মানুষ। এই নিবিড় কার্যক্রমে যুক্ত হয়েছেন বহু মহিলাও। খুলেছে আয়ের উৎস। নতুন প্রজন্মের জন্য নিয়ে এসেছে নতুন স্টার্ট আপ এর সুযোগও।
সুগন্ধির এই নতুন দিগন্ত ভারতের অর্থনীতিকে এভাবেই আরও সুবাসিত করবে এই আশা রাখি।
আরও পড়ুন
Side effects of vitamin: ভিটামিনের আধিক্য আপনার জন্য ক্ষতিকর হতে পারে
উত্তরাপথঃ ভিটামিনের প্রয়োজনীয়তা আমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে আসছি যে সুস্থ থাকতে হলে শরীরে প্রয়োজনীয় সব ভিটামিন থাকা খুবই জরুরি। ভিটামিন আমাদের সুস্থ করার পাশাপাশি আমাদের সমগ্র শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে। আসুন জেনে নিই অতিরিক্ত ভিটামিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of vitamin)সুস্থ থাকার জন্য শরীরে সব ধরনের পুষ্টি থাকা খুবই জরুরি। এ কারণেই বয়স্ক থেকে শুরু করে চিকিৎসক, সবাই আমাদেরকে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সুস্থ করে তোলে। এর মধ্যে ভিটামিন একটি, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। .....বিস্তারিত পড়ুন
Bandna Festival: ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল পাঁচ দিন বাঁদনার আমেজে মশগুল থাকে
বলরাম মাহাতোঃ চিরাচরিত রীতি অনুযায়ী কার্তিক অমাবস্যার আগের দিন থেকে মোট পাঁচ দিন ব্যাপী বাঁদনার(Bandna Festival) আমেজে মশগুল থাকে ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল। অবশ্য, পরবের শুভ সূচনা হয় তারও কয়েকদিন আগে। আদিবাসী সম্প্রদায়ের সামাজিক শাসন ব্যবস্থার চূড়ামণি হিসাবে গাঁয়ের মাহাতো, লায়া, দেহরি কিম্বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নির্ধারণ করেন- ৩, ৫, ৭ বা ৯ ক’দিন ধরে গবাদি পশুর শিং-এ তেল মাখাবে গৃহস্বামী! রুখামাটির দেশের লোকেরা কোনোকালেই মাছের তেলে মাছ ভাজা তত্ত্বের অনুসারী নয়। তাই তারা গোরুর শিং-এ অন্য তেলের পরিবর্তে কচড়া তেল মাখানোয় বিশ্বাসী। কারণ কচড়া তেল প্রস্তুত করতে গোধনকে খাটাতে হয় না যে! কচড়া তেলের অপ্রতুলতার কারণে বর্তমানে সরষের তেল ব্যবহৃত হলেও, কচড়া তেলের ধারণাটি যে কৃষিজীবী মানুষের গবাদি পশুর প্রতি প্রেমের দ্যোতক, তা বলাই বাহুল্য! এভাবেই রাঢ বঙ্গে গোবর নিকানো উঠোনে হাজির হয়- ঘাওয়া, অমাবস্যা, গরইয়া, বুঢ়ি বাঁদনা ও গুঁড়ি বাঁদনার উৎসবমুখর দিনগুলি। পঞ্চদিবসে তেল দেওয়া, গঠ পূজা, কাঁচি দুয়ারি, জাগান, গহাইল পূজা, চুমান, চউক পুরা, নিমছান, গোরু খুঁটা, কাঁটা কাঢ়া প্রভৃতি ১১টি প্রধান পর্ব সহ মোট ১৬টি লোকাচারের মাধ্যমে উদযাপিত হয় বাঁদনা পরব(Bandna Festival )। .....বিস্তারিত পড়ুন
Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি
উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন
Fructose: নতুন গবেষণায় ফ্রুক্টোজকে স্থূলতার কারণ বলা হয়েছে
উত্তরাপথঃ একটি সাম্প্রতিক গবেষণায় জোরালো প্রমাণ দেওয়া হয়েছে যে ফ্রুক্টোজ (Fructose), সাধারণত প্রক্রিয়াজাত খাবার এবং পানীয়গুলিতে থাকা এক ধরনের চিনি, যা স্থূলতার প্রাথমিক চালক। বছরের পর বছর ধরে, পুষ্টি বিশেষজ্ঞরা , পাশ্চাত্য খাদ্যে, স্থূলতার মূল কারণ নিয়ে বিতর্ক করেছেন, কেউ কেউ অত্যধিক ক্যালোরি গ্রহণের দিকে ইঙ্গিত করেছেন, অন্যরা কার্বোহাইড্রেট বা চর্বি জাতীয় খাবারকে দায়ী করেছেন। Obesity জার্নালে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে ফ্রুক্টোজকে স্থূলতার প্রকৃত চালক হিসাবে বর্ণনা করা হয়েছে।The University of Colorado Anschutz Medical Campus এর Dr. Richard Johnson এবং তার দলের মতে, ফ্রুক্টোজ হল একটি সাধারণ চিনি যা ফল এবং মধুর প্রাথমিক পুষ্টি। .....বিস্তারিত পড়ুন