উত্তরাপথ
লাতিন আমেরিকার কিশোর প্রতিভাদের ইউরোপীয় ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রিয়াল মাদ্রিদের জুড়ি মেলা ভার। বর্তমান দলটার অপরিহার্য অংশ হয়ে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ফেদে ভালর্ভেদেরা তো তাঁরই প্রমাণ।ভবিষ্যৎ ভাবনায় ব্রাজিলের নতুন ‘বিস্ময় বালক’ এন্দরিক ফেলিপেকে আগেভাগেই কিনে রেখেছে রিয়াল। আগামী বছরের জুলাইয়ে সাও পাওলোর ক্লাব পালমেইরাস ছেড়ে মাদ্রিদে যাবেন ১৬ বছর বয়সী এন্দরিক। এবার শোনা যাচ্ছে, আর্জেন্টিনার ‘নতুন মেসি’কেও দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ইউরোপের সফলতম ক্লাবটি।
আর্জেন্টিনার ‘নতুন মেসি’র নাম ক্লদিও এচেভেরি। ইউরোপীয় মিডিয়া এই নাম দিলেও আর্জেন্টাইনরা তাঁকে ‘এল দিয়াব্লিতো’(ছোট্ট অধিপতি) নামে চেনে। দলবদল–বিষয়ক সংবাদমাধ্যম ‘ফিচাহেস’ বলছে, রিভারপ্লেটের এই বিস্ময় বালকের ওপর পাখির চোখ করে রেখেছে রিয়াল ও ম্যানচেস্টার সিটি। ১৭ বছর বয়সী ফরোয়ার্ডকে নিজেদের করে নেওয়ার চেষ্টায় আছে পিএসজিও। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই এচেভেরির জন্য হতে যাচ্ছে স্প্যানিশ, ইংলিশ ও ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের ত্রিমুখী লড়াই।
মাসে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সে সময় জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন এচেভেরি। স্বাভাবিকভাবেই ট্রেনিং ক্যাম্পে লিওনেল মেসির সান্নিধ্য পেয়েছেন ‘নতুন মেসি’। বিশেষ দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে এচেভেরি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে ট্রেনিংয়ের দিনটি কখনো ভুলব না। মেসির সঙ্গে দেখা হওয়া স্বপ্নপূরণের মতো। এখনো বিশ্বাস হয় না। তিনি কতটা ভালো মানুষ বলে বোঝাতে পারব না। তিনি সবার জন্য উদাহরণ।’অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা (দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) খেলতে এই মুহূর্তে ইকুয়েডরে আছেন এচেভেরি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে পরের রাউন্ডে তোলার পেছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি। নিজে করেছেন ৩ গোল, সতীর্থদের গিয়ে করিয়েছেন ৩টি।
আরও পড়ুন
রাতের ঘামের সমস্যা এবং এ সম্পর্কে আপনি কি করতে পারেন
উত্তরাপথঃ রাতের ঘামের সমস্যা শরীরের কুলিং সিস্টেমের একটি স্বাভাবিক অংশ, তাপ মুক্তি এবং সর্বোত্তম শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।তবে রাতের ঘাম একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে।এর অস্বস্তিকর অনুভূতির জন্য ঘুম ব্যাহত হতে পারে, যার ফলে ক্লান্তি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনি যদি রাতে অতিরিক্ত ঘাম অনুভব করেন, তাহলে তার অন্তর্নিহিত কারণটি চিহ্নিত করা এবং এটি মোকাবেলার জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এখানে রাতের ঘামের কিছু সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হল।মেনোপজ: যে কেউ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে, রাতের ঘাম অনুভব করতে পারে। .....বিস্তারিত পড়ুন
World’s most polluted cities: নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়
উত্তরাপথঃ দিওয়ালি উদযাপনের একদিন পর জাতীয় রাজধানী নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় উঠে এসেছে।সোমবার, অর্থাৎ দীপাবলির পরের দিন এই শহরগুলির বায়ুর গুণমান উল্লেখযোগ্য মাত্রায় খারাপ হয়েছে।বায়ুর গুনমান খারাপ হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত আতশবাজি জ্বালানোকে দায়ী করা হয়েছে। আমাদের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় যথারীতি প্রথম স্থান দখল করেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দীপাবলির পরের দিন এটির AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পরিসংখ্যান ছিল ৪০৭। নভেম্বরের শুরু থেকে, দিল্লিতে AQI পরিসংখ্যান খারাপ হয়েছে। সুইস গ্রুপ আইকিউএয়ার শহরের বাতাসকে "বিপজ্জনক" বিভাগে রেখেছে।ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়(World’s most polluted cities), ১৫৭ এর AQI সহ ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতা ১৫৪ এর AQI সহ সপ্তম স্থানে রয়েছে। .....বিস্তারিত পড়ুন
প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রোবায়োটিক
উত্তরাপথঃ সারা বিশ্বের জনসংখ্যার বয়স বৃদ্ধির সাথে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের প্রকোপ বাড়ছে৷ তাদের এই সমস্যাগুলি যে কেবল তাদের একার সমস্যা তা নয় ,এটি ধীরে ধীরে পুরো পারিবারিক সমস্যার আকার নেয়।সম্প্রতি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতাকে পুনরুদ্ধার করার জন্য গবেষকদের মধ্যে কার্যকর কৌশল খোঁজার আগ্রহ বাড়ছে।বর্তমানে বেশীরভাগ গবেষক মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা করছেন । এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে প্রোবায়োটিক কি? কেনই বা গবেষকরা মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের ভূমিকা নিয়ে গবেষণা করছেন । .....বিস্তারিত পড়ুন
দীপাবলির সময় কেন পটকা ফোটানো নিষেধাজ্ঞা কার্যকর করা যায় না ?
উত্তরাপথঃ দীপাবলির পরের দিন, যখন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) শহরের বায়ু মানের সূচকের তালিকা প্রকাশ করে,তখন দেখা যায় রাজধানী দিল্লি বিশ্বের শীর্ষ ১০টি দূষিত শহরের প্রথমেই রয়েছে। CPCB-এর মতে, ১২ নভেম্বর বিকেল ৪ টায় দিল্লির বায়ু মানের সূচক ছিল ২১৮ যা ভোরের দিকে বেড়ে ৪০৭ এ পৌঁছায় । ৪০০ – ৫০০ AQI এর স্তর সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে। দীপাবলির সারা রাত, লোকেরা পটকা ফাটিয়ে দীপাবলি উদযাপন করে। ১৩ নভেম্বর বিকেল ৪ টায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার তথ্য প্রকাশ করে এই তালিকায়, দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল ৩৫৮ যা 'খুব খারাপ' বিভাগে পড়ে। বায়ু দূষণের এই পরিস্থিতি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না। নয়ডার বায়ু মানের সূচক ১৮৯ থেকে ৩৬৩ এ এবং রোহতক, হরিয়ানার ১৩৭ থেকে বেড়ে ৩৮৩ হয়েছে। দীপাবলির দুই দিন দিল্লি ,নয়ডা ,কলকাতা, মুম্বাই সহ দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। এই দিনগুলিতে মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় রাজধানী দিল্লি এবং নয়ডায় সবুজ পটকা ছাড়া যে কোনও ধরণের আতশবাজি ফাটান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আদালত সবুজ পটকা পোড়ানোর সময়ও নির্ধারণ করে দিয়েছে রাত ৮টা থেকে ১০টা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের এই আদেশের মানে কী? আদালতের এই আদেশ কি এখন প্রত্যাহার করা উচিত? পুলিশ কেন এই আদেশ কার্যকর করতে পারছে না? এর জন্য কি পুলিশ দায়ী নাকি সরকারের উদাসীনতা রয়েছে এর পেছনে? .....বিস্তারিত পড়ুন