এর নামই রাজনীতি….

উত্তরাপথ

২০২৩ সালে কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান সহ তেলেঙ্গানা রাজ‍্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। শুরু হয়েছে প্রচার। ক্ষমতাসীন রাজনৈতিক দল আগামীতে জনগনকে কিছু পাইয়ে দিতে মরিয়া। আর জনগণ নতুন প্রাপ্তির নেশায় মত্ত। বিগত ৫ বছরে কে কি পেল না পেল সেই প্রশ্ন অবান্তর,আর এর নামই রাজনীতি। তাই কোনো রাজনৈতিক দল জনগণের প্রকৃত সমস‍্যাগুলির আন্তরিক সমাধানে আগ্রহী হয় না বরং সমস্যাগুলোকে জিইয়ে রেখে নিজেদের ভোটের রাজনীতি করাই লক্ষ্য।
আমাদের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বর্ষ উত্তীর্ণ। এই ৭৫ বছরে কম – বেশী সমস্ত রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ শাসন করেছে। কিন্তু দেশ থেকে এখনো দারিদ্র্য দূর হয়নি। ১৯৭১ সাল থেকে রাজনৈতিক দলগুলো গরিবী হঠাও এর স্লোগান দিয়ে আসছে। সেই সাথে দারিদ্র দূরীকরনের জন‍্য একাধিক পদক্ষেপ বিভিন্ন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। জাতীয় খাদ‍্য কর্মসূচি,গ্রাম স্ব-রোজগার যোজনা, গ্রামীণ আবাসন যোজনা, গ্রামোদয় যোজনা সহ একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।এই সব প্রকল্পের উপকারিতা যে নেই তা নয়, কিন্তু এই প্রকল্পগুলি নেওয়ার পরও দরিদ্রের সংখ্যা কম হওয়ার জায়গাই বেড়ছে।২০০৯ সালে তালুকদার কমিটির রিপোর্টে প্রকাশ ২১.৯% মানুষ দারিদ্র্যসীমার নীচে রয়েছে।২০১৪ সালে রঙ্গরাজন কমিটির রিপোর্টে ২৯.৫% মানুষ দরিদ্রসীমার নীচে বাস করার কথা বলা হয়েছে।
আমাদের দেশে যেখানে রাজনীতি শেষ কথা বলে সেখানে শাসক দল মানুষের দীর্ঘমেয়াদী উপকারে লাগবে,মানুষের স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এমন নীতি কেন গ্রহণ করেন না? এর কোনো সদুত্তর নেই, বরং রাজনৈতিক দলগুলোর বিশ্বাস ভোটের আগে ৫০০/ ১০০০ টাকা , সস্তা গ‍্যাস, বিনা পযসায় বিদ‍্যুৎ সহ একাধিক সুযোগ সুবিধা প্রদানের নীতি শাসকদলকে ক্ষমতাই টিকে থাকতে সাহায্য করবে। তাই সেই নীতিই তারা গ্রহণ করে । রাজনৈতিক দলগুলো এমন কোনো নীতি গ্রহণ বা কার্যকর করবে না যা তাদের ভোট পেতে অসুবিধার  সৃষ্টি  করবে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Vijay Stambh : চিতোরগড় দুর্গে বিজয় স্তম্ভ হিন্দু – মুসলিম সহাবস্থানের প্রতীক

উত্তরাপথঃ খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে মৌর্য রাজবংশ কর্তৃক স্থাপিত চিতোরগড় দুর্গ সাহস ও আত্মত্যাগের প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এই দুর্গ তার বিশাল কাঠামো, রাজপ্রাসাদ, একাধিক  সুদৃশ্য মন্দির সহ সুন্দর জলাশয়ের জন্য বিখ্যাত।৭০০-একর এলাকা জুড়ে বিস্তৃত, এই দুর্গটিতে প্রায় ৬৫টি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন রয়েছে যা রাজপুত এবং ইসলামিক স্থাপত্য শৈলীর সূক্ষ্মতার প্রমান দেয়। বিজয় স্তম্ভ (Vijay Stambh)) হল এই দুর্গে অবস্থিত,সবচেয়ে মনোমুগ্ধকর কাঠামো।এই আশ্চর্য-অনুপ্রেরণামূলক স্তম্ভটি কেবল তার উচ্চতার জন্য বিখ্যাত নয়,এটি রাজপুতদের অদম্য সাহস এবং অধ্যবসায়ের গল্পও বলে যা চিতোরগড় দুর্গেরই সমার্থক হয়ে উঠেছে।বিজয় স্তম্ভ (Vijay Stambh), নাম থেকে বোঝা যায়, বিজয়ের প্রতীক।  প্রাচীনকালে যে কোনো যুদ্ধ অভিযানের সাফল্যের পর সেই বিজয়কে স্মরণীয় করে রাখতে রাজারা মন্দির, স্তূপ, স্মৃতিস্তম্ভ ও স্তম্ভ নির্মাণ করতেন।  ৯ তলা এই বিজয় স্তম্ভটি ১৯৪০ থেকে ১৪৪৮ সালের মধ্যে মহারানা কুম্ভ দ্বারা নির্মিত হয়েছিল। .....বিস্তারিত পড়ুন

PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

Fructose: নতুন গবেষণায় ফ্রুক্টোজকে স্থূলতার কারণ বলা হয়েছে

উত্তরাপথঃ একটি সাম্প্রতিক গবেষণায় জোরালো প্রমাণ দেওয়া হয়েছে যে ফ্রুক্টোজ (Fructose), সাধারণত প্রক্রিয়াজাত খাবার এবং পানীয়গুলিতে থাকা এক ধরনের চিনি, যা স্থূলতার প্রাথমিক চালক। বছরের পর বছর ধরে, পুষ্টি বিশেষজ্ঞরা , পাশ্চাত্য খাদ্যে, স্থূলতার মূল কারণ নিয়ে বিতর্ক করেছেন, কেউ কেউ অত্যধিক ক্যালোরি গ্রহণের দিকে ইঙ্গিত করেছেন, অন্যরা কার্বোহাইড্রেট বা চর্বি জাতীয় খাবারকে দায়ী করেছেন। Obesity জার্নালে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে ফ্রুক্টোজকে স্থূলতার প্রকৃত চালক হিসাবে বর্ণনা করা হয়েছে।The University of Colorado Anschutz Medical Campus এর Dr. Richard Johnson এবং তার দলের মতে, ফ্রুক্টোজ হল একটি সাধারণ চিনি যা ফল এবং মধুর প্রাথমিক পুষ্টি। .....বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে হারিয়ে Afghanistan এ ঈদের মতো পরিস্থিতি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ২২ তম ম্যাচে আফগানিস্তান পাকিস্তানকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে। সেই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান। এই প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান আর এই পাকিস্তানকে হারিয়ে আফগানিস্থানে(Afghanistan)এখন ঈদের মতো পরিস্থিতি।এক আফগানিস্থানি সমর্থকের মতে এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এবং নিজেদের মত করে তারা তাদের এই খুশী উদযাপন করেছেন। এক্স হ্যান্ডেলে এক সমর্থকের মতে, সেদিন উদযাপন ছিল, পার্টি ছিল। এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এছাড়াও, এটি ছিল ২০২৩ বিশ্বকাপের তৃতীয় বড় আপসেট । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২৮২ রান করে। জবাবে আফগানিস্তান দল ২৮৩ রান তাড়া করে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। এই ম্যাচে হারের পর বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল অধিনায়ক বাবর আজমকে। ম্যাচ-পরবর্তী উপস্থাপনার সময়, তিনি দলের ত্রুটিগুলি তালিকাভুক্ত করেছিলেন এবং পরাজয়ের জন্য নিজেদের দায়ী করেছিলেন। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top