প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রোবায়োটিক

উত্তরাপথঃ সারা বিশ্বের জনসংখ্যার বয়স বৃদ্ধির সাথে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের প্রকোপ বাড়ছে৷ তাদের এই  সমস্যাগুলি যে কেবল তাদের একার সমস্যা তা নয় ,এটি ধীরে ধীরে পুরো পারিবারিক সমস্যার আকার নেয়।সম্প্রতি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতাকে পুনরুদ্ধার করার জন্য গবেষকদের মধ্যে কার্যকর কৌশল খোঁজার আগ্রহ বাড়ছে।বর্তমানে বেশীরভাগ গবেষক মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা করছেন ।

এখন খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে প্রোবায়োটিক কি? কেনই বা গবেষকরা মস্তিস্কের স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে প্রোবায়োটিকের ভূমিকা নিয়ে গবেষণা করছেন । প্রোবায়োটিক হল এক বিশেষ প্রকার উদ্ভিদ ফাইবার, যা পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে টকদই, কলা ,রসুন , বাটার মিল্ক প্রোবায়োটিক যুক্ত খাবারের উৎস।

সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলিতে অন্ত্র এবং মস্তিষ্কের মধ্যে জটিল সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছে। অন্ত্রের মাইক্রোবায়োটা, পাচনতন্ত্রে বসবাসকারী অণুজীবের একটি জটিল সম্প্রদায়, যা  মস্তিষ্কের স্বাস্থ্য সহ বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রমাণগুলি থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে অন্ত্রের মাইক্রোবায়োটা সংমিশ্রণে পরিবর্তন, যা ডিসবায়োসিস নামে পরিচিত, নিউরোডিজেনারেটিভ রোগের বিকাশ এবং অগ্রগতিতে বাঁধা দান করে

অর্থাৎ প্রোবায়োটিক হল জীবন্ত অণুজীব যা পর্যাপ্ত পরিমাণে খাওয়া হলে, আমাদের পাচনতন্ত্র সহ সামগ্রিক স্বাস্থ্য সুবিধা প্রদান করে। যদিও ঐতিহ্যগতভাবে অন্ত্রের স্বাস্থ্যের সাথে যুক্ত, গবেষণা এখন মস্তিষ্কের স্বাস্থ্যের উপর তাদের সম্ভাব্য প্রভাব উন্মোচন করছে। গবেষণায় দেখা গেছে যে কিছু প্রোবায়োটিক স্ট্রেন অন্ত্রের মাইক্রোবায়োটা গঠনকে সংশোধন করতে পারে, যা বার্ধক্যে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা হ্রাস সংক্রান্ত সমস্যার উন্নতি ঘটায়।

প্রোবায়োটিকগুলি কীভাবে মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তা ব্যাখ্যা করার জন্য একাধিক প্রক্রিয়ার কথা গবেষকরা বলেছেন । এক্ষেত্রে   একটি মূল প্রক্রিয়া হল সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার উৎপাদন , যা  আমাদের মেজাজ নিয়ন্ত্রণ এবং জ্ঞানীয় ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোবায়োটিকগুলি অন্ত্রের সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করে, সেইসাথে রক্ত ​​​​প্রবাহে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি  কমায় যা সম্ভাব্যভাবে নিউরোইনফ্লেমেশন এবং মানসিক সমস্যা হ্রাসে অবদান রাখে।

এক্ষেত্রে বেশ কিছু ক্লিনিকাল গবেষনা বয়স্ক প্রাপ্তবয়স্কদের মস্তিস্কের উপর প্রোবায়োটিকের প্রভাবগুলি নিয়ে গবেষণা করছে। একটি র্যান্ডমাইজড নিয়ন্ত্রিত ট্রায়ালে, গবেষকরা দেখেছেন যে একটি নির্দিষ্ট প্রোবায়োটিক স্ট্রেন বয়স্কদের মধ্যে যারা নিয়মিত প্রোবায়োটিক গ্রহণ করেছে তাদের স্মৃতিশক্তিকে উন্নত করেছে । এছাড়া  অন্যান্য বিজ্ঞানীদের গবেষণায় নিয়মিত প্রোবায়োটিক গ্রহণকারী বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং অন্যান্য মানসিক স্বাস্থের উপর ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে বলে বিজ্ঞানীদের অভিমত।

যদিও প্রোবায়োটিকস এবং স্মৃতিশক্তি সম্পর্কিত গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ।এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসার আগে আরও বেশী গবেষণার প্রয়োজন। তবে যদি আমরা আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে প্রোবায়োটিকের প্রাকৃতিক খাদ্য উৎস বা সম্পূরকগুলিকে অন্তর্ভুক্ত করি, তাহলে বয়স্ক ব্যক্তিদের মস্তিস্কের স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হতে পারে।

তবে , এটি গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রোবায়োটিক স্ট্রেইনের একই কার্যকারিতা নেই। তবে প্রোবায়োটিকের সবচেয়ে কার্যকর স্ট্রেন এবং সর্বোত্তম ডোজ সনাক্ত করার জন্য আরও গবেষণা প্রয়োজন। সেইসাথে অতিরিক্তভাবে, মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং মানসিক উদ্দীপনার মতো অন্যান্য জীবনধারার কারণগুলিকে গুরুত্ব দেওয়া উচিত।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


ফ্লিম রিভিউ -ওপেনহাইমার

উত্তরাপথ: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান দ্বারা পরিচালিত”ওপেনহাইমার” একটি মাস্টারপিস মুভি। ছবিতে জে. রবার্ট ওপেনহেইমার, এক নামকরা পদার্থবিজ্ঞানী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।এই সিনেমায় ওপেনহাইমার এর জটিল জীবনকে বর্ণনা করা হয়েছে। সেই হিসেবে 'ওপেনহাইমার'কে বায়োপিক বলা যেতে পারে।  কারণ এটি একজন মানুষের গল্প। এই ছবির গল্প তিনটি পর্যায়ে বিভক্ত।ছবির শুরুতে পারমাণবিক বোমা তৈরির আবেগের কথা বলা হয়েছে।  যেখানে নায়ক কিছু না ভেবে নিবেদিতপ্রাণভাবে এমন একটি অস্ত্র তৈরিতে নিয়োজিত থাকে যা বিশ্বকে ধ্বংস করতে পারে।  অস্ত্র তৈরি হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে নায়ক তার কাজের ফলাফল দেখে অপরাধবোধে পূর্ণ হয়।  এবং তৃতীয় পর্যায়টি হল রাজনীতি  যা ওপেনহাইমারকে মোকাবেলা করতে হয়েছে।  পুরো সিনেমাটি রঙিন হলেও রাজনৈতিক অংশ সাদা-কালো রাখা হয়েছে।  এই তিনটি সময়কালে যা কিছু ঘটছে, তা সবই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। .....বিস্তারিত পড়ুন

Fructose: নতুন গবেষণায় ফ্রুক্টোজকে স্থূলতার কারণ বলা হয়েছে

উত্তরাপথঃ একটি সাম্প্রতিক গবেষণায় জোরালো প্রমাণ দেওয়া হয়েছে যে ফ্রুক্টোজ (Fructose), সাধারণত প্রক্রিয়াজাত খাবার এবং পানীয়গুলিতে থাকা এক ধরনের চিনি, যা স্থূলতার প্রাথমিক চালক। বছরের পর বছর ধরে, পুষ্টি বিশেষজ্ঞরা , পাশ্চাত্য খাদ্যে, স্থূলতার মূল কারণ নিয়ে বিতর্ক করেছেন, কেউ কেউ অত্যধিক ক্যালোরি গ্রহণের দিকে ইঙ্গিত করেছেন, অন্যরা কার্বোহাইড্রেট বা চর্বি জাতীয় খাবারকে দায়ী করেছেন। Obesity জার্নালে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে ফ্রুক্টোজকে স্থূলতার প্রকৃত চালক হিসাবে বর্ণনা করা হয়েছে।The University of Colorado Anschutz Medical Campus এর Dr. Richard Johnson এবং তার দলের মতে, ফ্রুক্টোজ হল একটি সাধারণ চিনি যা ফল এবং মধুর প্রাথমিক পুষ্টি। .....বিস্তারিত পড়ুন

দীপাবলির সময় কেন পটকা ফোটানো নিষেধাজ্ঞা কার্যকর করা যায় না ?

উত্তরাপথঃ দীপাবলির পরের দিন, যখন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) শহরের বায়ু মানের সূচকের তালিকা প্রকাশ করে,তখন  দেখা যায় রাজধানী দিল্লি বিশ্বের শীর্ষ ১০টি দূষিত শহরের প্রথমেই রয়েছে। CPCB-এর মতে, ১২ নভেম্বর বিকেল ৪ টায় দিল্লির বায়ু মানের সূচক ছিল ২১৮ যা ভোরের দিকে বেড়ে ৪০৭ এ পৌঁছায় । ৪০০ – ৫০০ AQI  এর স্তর সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে। দীপাবলির সারা রাত, লোকেরা পটকা ফাটিয়ে দীপাবলি উদযাপন করে। ১৩ নভেম্বর বিকেল ৪ টায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার তথ্য প্রকাশ করে এই তালিকায়, দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল ৩৫৮ যা 'খুব খারাপ' বিভাগে পড়ে।   বায়ু দূষণের এই পরিস্থিতি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না।  নয়ডার বায়ু মানের সূচক ১৮৯ থেকে ৩৬৩ এ এবং রোহতক, হরিয়ানার ১৩৭ থেকে বেড়ে ৩৮৩ হয়েছে। দীপাবলির দুই দিন দিল্লি ,নয়ডা  ,কলকাতা, মুম্বাই সহ দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। এই দিনগুলিতে মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় রাজধানী দিল্লি এবং নয়ডায় সবুজ পটকা ছাড়া যে কোনও ধরণের আতশবাজি ফাটান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আদালত সবুজ পটকা পোড়ানোর সময়ও নির্ধারণ করে দিয়েছে রাত ৮টা থেকে ১০টা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের এই আদেশের মানে কী?  আদালতের এই আদেশ কি এখন প্রত্যাহার করা উচিত?  পুলিশ কেন এই আদেশ কার্যকর করতে পারছে না?  এর জন্য কি পুলিশ দায়ী নাকি সরকারের উদাসীনতা রয়েছে এর পেছনে? .....বিস্তারিত পড়ুন

Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি

উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top