নববর্ষ মানে হৃদয়ে এক আনন্দের জোয়ার

মৈয়েত্রী আগরওয়ালা

নববর্ষ মানে আমদের মনে আনে এক আনন্দের জোয়ার। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের মনেই একটি নতুন আশা তৈরী হয়। বিশেষ করে আমাদের বাঙালিদের, সে যতোই প্রবাসী বাঙালী হোক না কেন, এই বিশেষ দিনটি এলেই বঙ্গ-বাঙালিদের থেকেও যারা বাংলার বাইরে দেশের অন্য প্রান্তে রয়েছেন বা বিদেশে রয়েছেন তাদের সকলের অন্তর এই বিশেষ দিনটিতে যেন নীরবে নিভৃতে কাঁদে নিজের মাতৃভূমির জন্য।
নববর্ষ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিন, যা মহা সমারোহে পালিত হয়। নাচ, গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথা সকল বাঙালি আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ও সুরের মাধ্যমেই বরণ করি এই দিনটিকে। এছাড়াও কবি নজরুল, কবি জীবনানন্দ, কবি সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা যে বর্ষ বরণের মঞ্চে থাকেন না তা একদম নয়। গুরুদেব আপামর বাঙালির হৃদয়ে তথা অন্তরে ঠাঁই করেছেন তাই উনার নাম সর্বাগ্রে বললাম।
এবার আসি আমাদের মনে সবসময় যে প্রশ্ন থাকে সেই প্রসঙ্গে বিশেষ করে এই দিনটি এলেই মনে হয় কবে থেকে এই নববর্ষ প্রথম উদযাপন করা হয়? নববর্ষ কে প্রথম পালন করেন? বাংলা ক্যালেন্ডারে আমরা যে মাসগুলোর নাম দেখতে পাই, সে মাসের নামগুলো কে কোথা থেকে নিয়ে রেখেছেন? ইত্যাদি ইত্যাদি। তাই না?
বাংলা বর্ষের প্রথম দিবস হলো পহেলা বৈশাখ বা নববর্ষ। প্রশ্ন হলো এই বাংলা বর্ষ বা বাংলা পঞ্জিকা কিভাবে এলো?
ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় প্রাচীন কাল থেকেই সৌর পঞ্জি অনুযায়ী বাংলা মাস পালিত হতো। এবার প্রশ্ন আসে নববর্ষের ইতিহাসে বারো মাস কিভাবে এলো?
বাংলা সনের প্রবর্তন নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় সপ্তম শতকের রাজা শশাঙ্ক কে। কথিত আছে পরবর্তী কালে সম্রাট আকবর রাজস্ব বা খাজনা আদায়ের জন্য আকবরের পঞ্জিকা বা তারিখ-এ-এলাহী প্রবর্তন করেন। সেই সঙ্গে পঞ্জিকায় মাসগুলোর নাম দেন আর্বাদিন,কাদিন,বিসুয়া, তীর এমন নামে। তবে কবে থেকে বাংলা বর্ষে মাসের নাম বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ হলো তার সঠিক ভাবে জানা যায় নি।তবে ধারণা করা হয় এই বারো মাস নামকরণ করা হয়েছে নক্ষত্রের নাম অনুসারে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ,জয়ীস্থা থেকে জৈষ্ঠ্য,শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ ।
বাংলা নববর্ষের গোড়াপত্তনের খোঁজে ফিরে যেতে হবে অনেক আগে অবাংলা অধ্যুষিত এলাকায়। খ্রীষ্টপূর্ব ৫৭ অব্দে রাজা বিক্রমাদিত্যের নামানুসারে হিন্দু বিক্রমী পঞ্জিকা প্রণয়ন করা হয়েছিল। এই পঞ্জি অনুসারে ভারতের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও নেপালের বিভিন্ন অংশে বসবাসরত গ্রামীণ বাঙালি সম্প্রদায়ের মধ্যে নিছক একটি ঋতু উৎসব হিসেবে প্রচলিত ছিল পহেলা বৈশাখ।
সম্রাট আকবরের সময় সন প্রবর্তনের সাথে সাথে হালখাতা প্রথা প্রচলিত হয়েছিল, কারণ পুরনো বছরের হিসাব গুটিয়ে নতুন হিসাব খোলার খাতকে নাম দেওয়া হয় হালখাতা। ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে তৎকালীন ঢাকার সুবেদার ইসলাম খান চিশতি নিজ বাসভবনের সামনে প্রজাদের মিষ্টি বিতরণ করতেন। পরবর্তী তে ব্রিটিশ আমলে ঢাকার ফরাশগঞ্জের রূপলাল হাউস, কাচারিবাড়ি, পাটুয়াটুলীর সামনে প্রতিবছর পয়লা বৈশাখে এরকম আয়োজন হতো, মা পুণ্যাহ নামে পরিচিত ছিল।
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ মূলতঃ ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হতো তার মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। প্রত্যেককে এই বিশেষ দিনটিতে সকল খাজনা, মাশুল বা শুল্ক পরিশোধ করতে হতো। জমির তথা ভূমির মালিকরা নিজ নিজ এলাকার অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন, আর এই উপলক্ষে বিভিন্ন উৎসব আয়োজন করা হতো।
এইসব থেকেই আজও আপামর বাঙালিদের মধ্যে মহা সমারোহে পালিত হচ্ছে নববর্ষ।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

ফ্লিম রিভিউ -ওপেনহাইমার

উত্তরাপথ: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান দ্বারা পরিচালিত”ওপেনহাইমার” একটি মাস্টারপিস মুভি। ছবিতে জে. রবার্ট ওপেনহেইমার, এক নামকরা পদার্থবিজ্ঞানী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।এই সিনেমায় ওপেনহাইমার এর জটিল জীবনকে বর্ণনা করা হয়েছে। সেই হিসেবে 'ওপেনহাইমার'কে বায়োপিক বলা যেতে পারে।  কারণ এটি একজন মানুষের গল্প। এই ছবির গল্প তিনটি পর্যায়ে বিভক্ত।ছবির শুরুতে পারমাণবিক বোমা তৈরির আবেগের কথা বলা হয়েছে।  যেখানে নায়ক কিছু না ভেবে নিবেদিতপ্রাণভাবে এমন একটি অস্ত্র তৈরিতে নিয়োজিত থাকে যা বিশ্বকে ধ্বংস করতে পারে।  অস্ত্র তৈরি হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে নায়ক তার কাজের ফলাফল দেখে অপরাধবোধে পূর্ণ হয়।  এবং তৃতীয় পর্যায়টি হল রাজনীতি  যা ওপেনহাইমারকে মোকাবেলা করতে হয়েছে।  পুরো সিনেমাটি রঙিন হলেও রাজনৈতিক অংশ সাদা-কালো রাখা হয়েছে।  এই তিনটি সময়কালে যা কিছু ঘটছে, তা সবই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। .....বিস্তারিত পড়ুন

Roop Kishor Soni: একটি আংটিতে বিশ্বের আটটি আশ্চর্য তুলে ধরেছেন

উত্তরাপথঃ রাজস্থান মানেই ওজনদার রূপার গহনা ,আর তার উপর কারুকাজ। প্রচলিত এই ধারনা ভেঙ্গে আজ রূপোর গহনাকে আধুনিকতার সাথে শিল্পের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন যে ব্যক্তি তিনি হলেন রূপ কিশোরী সোনী(Roop Kishor Soni)।তিনি ২০১৬ সালের ৯ ডিসেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে তার অসাধারণ শিল্প কর্মের জন্য জাতীয় পুরুস্কার পান। রাজস্থানের জয়সলমেরের শহরের এই শিল্পী ৩.৮ গ্রাম ওজনের ০.৯ সেমি চওড়া রৌপ্য আংটিতে বিশ্বের আটটি আশ্চর্য খোদাই করেছেন।এই ছোট রূপার আংটিতে শিল্পী তাজমহল, সিডনি অপেরা হাউস, স্ট্যাচু অফ লিবার্টি, চীনের গ্রেট ওয়াল, আইফেল টাওয়ার, বিগ বেন, পিসার হেলানো টাওয়ার এবং মিশরীয় পিরামিডের চিত্র এক সাথে ফুটিয়ে তুলেছেন।এছাড়াও তিনি আরও দুটি পৃথক ডিজাইনের অত্যাশ্চর্য আংটি  তৈরি করেছেন।৮.৬ গ্রাম ওজনের একটি রিংয়ে তিনি সূর্যাস্তের সময় ভারতীয় উট সাফারি সহ ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভারতীয় বিশেষত্ব ফুটিয়ে তুলেছেন,এবং অন্যটিতে বিভিন্ন হিন্দু দেব-দেবী ছবি এবং মন্দির খোদাই করেছিলেন। শিল্পী বলেছেন যে তিনি তার বাবার কাছ থেকে তার শৈল্পিক দক্ষতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। সেই সাথে তিনি বলেন "আমার বাবাও একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী ছিলেন। তিনি আমাকে শিল্পের এই দক্ষতা শিখিয়েছিলেন কারণ তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে শিল্পের ফর্মটিকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন।" .....বিস্তারিত পড়ুন

সম্পাদকীয়-  রাজনৈতিক সহিংসতা ও আমাদের গণতন্ত্র

সেই দিনগুলো চলে গেছে যখন নেতারা তাদের প্রতিপক্ষকেও সম্মান করতেন। শাসক দলের নেতারা তাদের বিরোধী দলের নেতাদের কথা ধৈর্য সহকারে শুনতেন এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।  আজ রাজনীতিতে অসহিষ্ণুতা বাড়ছে।  কেউ কারো কথা শুনতে প্রস্তুত নয়।  আগ্রাসন যেন রাজনীতির অঙ্গ হয়ে গেছে।  রাজনৈতিক কর্মীরা ছোটখাটো বিষয় নিয়ে খুন বা মানুষ মারার মত অবস্থার দিকে ঝুঁকছে। আমাদের দেশে যেন রাজনৈতিক সহিংসতা কিছুতেই শেষ হচ্ছে না।আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গার চেয়ে রাজনৈতিক সংঘর্ষে বেশি মানুষ নিহত হচ্ছেন।  ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) অনুসারে, ২০১৪ সালে, রাজনৈতিক সহিংসতায় ২৪০০ জন প্রাণ হারিয়েছিল এবং সাম্প্রদায়িক দাঙ্গায় ২০০০ জন মারা গিয়েছিল।  আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমাদের দেশের গণতন্ত্রের জন্য গর্বিত হতে পারি, কিন্তু এটা সত্য যে আমাদের সিস্টেমে অনেক মৌলিক সমস্যা রয়েছে যা আমাদের গণতন্ত্রের শিকড়কে গ্রাস করছে, যার জন্য সময়মতো সমাধান খুঁজে বের করা প্রয়োজন। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top