গার্গী আগরওয়ালা মাহাতো


১৭ শতকের উদয়পুরের নাথদ্বারায় অবস্থিত শ্রীনাথজি মন্দিরটি কৃষ্ণ ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান।সারা বছর শ্রীনাথজির আকর্ষণে দেশ-বিদেশের বহু ভক্ত নাথদ্বারায় ছুটে আসেন। শ্রীনাথজির মন্দিরটি উদয়পুর থেকে ৪৮ কিমি উত্তর-পূর্বে নাথদ্বারায় অবস্থিত। এখানকার লোকেরা বিশ্বাস করে যে ভগবান কৃষ্ণ নিজেই এই মন্দিরের স্থানটি বেছে নিয়েছিলেন। তা নিয়ে ভক্তদের নিয়ে মধ্যে দুই রকম কিংবদন্তি প্রচলিত আছে ।
প্রথম কিংবদন্তি অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ১৬৭২ সালে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে কৃষ্ণ মূর্তিটি বাঁচাতে, রানা রাজ সিং বৃন্দাবন থেকে মূর্তিটি নিয়ে যান এবং মুঘল সম্রাটের নাগালের থেকে দূরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর মূর্তিটিকে একটি গরুর গাড়িতে স্থাপন করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় গরুর গাড়িটি নাথদ্বারার একটি স্থানে আটকে যায়, মূর্তিটির সাথে থাকা পুরোহিতরা এই ঘটনার উপর উপসংহারে পৌঁছেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানেই থাকতে চেয়েছিলেন যেখানে গরুর গাড়ি আটকে ছিল। তাই, ভগবানের ইচ্ছা মনে করে একটি বিশাল মন্দির তৈরি করা হয়েছিল যেখানে ভগবান কৃষ্ণের মূর্তি পূজা করা শুরু হয়েছিল এবং এখনও সেই স্থানে পূজা করা হচ্ছে।
দ্বিতীয় কিংবদন্তি অনুসারে,একদিন ভগবান কৃষ্ণ ভক্ত মীরা বাই ভগবানকে তার জন্মস্থান চিতোরে তার সাথে আসতে বলেছিলেন। ভগবান কৃষ্ণ সাথে আসতে রাজি হয়েছিলেন, কিন্তু একটি শর্ত রেখেছিলেন: তিনি বলেছিলেন যে তিনি অবশ্যই তার পিছনে হাঁটবেন তবে তাকে বলেছিলেন, যতক্ষণ না তিনি চিত্তোর পৌঁছান ততক্ষণ পিছনে তাকাবেন না। বিশ্বাস করা হয় যে নাথদ্বারা পৌঁছে, মীরা বাই তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং ভগবান কৃষ্ণ তাকে কোথায় অনুসরণ করছেন কি না তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন। কৃষ্ণজী তাঁর শর্ত পূর্ণ না হওয়ায় নিজেকে মূর্তিতে রূপান্তরিত করে বললেন, “আমি এখানে বিশ্রাম করব যতক্ষণ না পৃথিবীতে পবিত্রতা আসে, যত তাড়াতাড়ি আমি কলিযুগে চরম পাপ অনুভব করি; আমি এই দেশ থেকে হারিয়ে যাব।” সেই থেকেই নাথদ্বারায় শ্রীনাথজির বাস ।
শ্রীনাথজির মূর্তিটি ভগবান কৃষ্ণের সাত বছর বয়সের বাল্য স্বরূপ। স্থানীয় মানুষেরা শ্রীনাথজির মূর্তিটিকে মন্দিরের ভগবানের চেয়ে বেশী পরিবারের প্রধান হিসাবে বিবেচনা করেন। স্থানীয় বাসীন্দাদের মতে আজও তাঁরা তাদের বাড়ির যে কোনও শুভ কাজ শ্রীনাথজিকে জানিয়ে তারপর শুরু করে। ভগবান ও দেবতার সম্পর্কের চেয়ে বেশী নাথদ্বারার মানুষদের সাথে শ্রীনাথজির সম্পর্ক ভালবাসা এবং শ্রদ্ধার।
নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরটি দেবতার শ্রিংগারের জন্য বিখ্যাত, এখানে প্রতিমাকে প্রতিদিন একটি করে নতুন পোশাক পরানো হয় । শ্রীনাথজির মূর্তিটি একটি কালো পাথর থেকে খোদাই করা।মূর্তির চিবুকে একটি অত্যন্ত দামী হীরা রয়েছে। মূর্তিটির চারপাশে একটি সাপ, ২টি গরু, ২টি ময়ূর, একটি সিংহ এবং একটি তোতাপাখির ছবি রয়েছে। মন্দিরটির স্থাপত্য সাধারণ মানের যা বৃন্দাবনে অবস্থিত নন্দ মহারাজ মন্দিরের সাথে স্থাপত্যের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। মন্দিরের স্থানীয় নাম “শ্রীনাথজি কি হাভেলি”।এই হাভেলিতে একটি বিস্তৃত গৃহস্থালি কাঠামো রয়েছে। যেখানে দুধ, পান, চিনি, ফুলের বেশ কিছু স্টোর রুম রয়েছে। এছাড়াও একটি জুয়েলারী চেম্বার, একটি রান্নাঘর, ঘোড়ার জন্য একটি আস্তাবল, একটি কোষাগার, একটি সোনা ও রূপার পিষানোর চাকা এবং একটি ড্রয়িং রুম রয়েছে। শ্রীনাথজির শহর ভ্রমণ করার জন্য শ্রীনাথ হাবেলিতে একটি রথও রয়েছে। এছাড়াও মন্দির কর্তৃপক্ষের অধীনে রয়েছে ৫ শতাধিক গরু। প্রতি বছর, জন্মাষ্টমী, হোলি এবং দীপাবলিতে হাজার হাজার উপাসক এখানে ভিড় করেন ।
আরও পড়ুন
World’s most polluted cities: নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়
উত্তরাপথঃ দিওয়ালি উদযাপনের একদিন পর জাতীয় রাজধানী নয়াদিল্লি, মুম্বাই এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় উঠে এসেছে।সোমবার, অর্থাৎ দীপাবলির পরের দিন এই শহরগুলির বায়ুর গুণমান উল্লেখযোগ্য মাত্রায় খারাপ হয়েছে।বায়ুর গুনমান খারাপ হওয়ার পেছনে মাত্রাতিরিক্ত আতশবাজি জ্বালানোকে দায়ী করা হয়েছে। আমাদের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (World’s most polluted cities) তালিকায় যথারীতি প্রথম স্থান দখল করেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দীপাবলির পরের দিন এটির AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পরিসংখ্যান ছিল ৪০৭। নভেম্বরের শুরু থেকে, দিল্লিতে AQI পরিসংখ্যান খারাপ হয়েছে। সুইস গ্রুপ আইকিউএয়ার শহরের বাতাসকে "বিপজ্জনক" বিভাগে রেখেছে।ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়(World’s most polluted cities), ১৫৭ এর AQI সহ ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতা ১৫৪ এর AQI সহ সপ্তম স্থানে রয়েছে। .....বিস্তারিত পড়ুন
NASA Carbon Emission: পৃথিবী কার্বন ডাই অক্সাইড শোষণ করার চেয়ে বেশি নির্গত করছে
উত্তরাপথঃ কার্বন নির্গমন (NASA Carbon Emission) সম্পর্কে নাসার সর্বশেষ আবিষ্কার পৃথিবীর জন্য এক সতর্কতা সংকেত। মহাকাশ সংস্থার মতে, পৃথিবী কার্বন ডাই অক্সাইড শোষণ করার চেয়ে বেশি নির্গত করছে, যার ফলে গ্রিনহাউস গ্যাসের বায়ুমণ্ডলীয় ঘনত্ব উল্লেখযোগ্য বৃদ্ধি পাচ্ছে। NASA এর এই আবিষ্কারটি জলবায়ু পরিবর্তনের জন্য একটি উল্লেখযোগ্য কারণ হিসাবে দেখা যেতে পারে, সেইসাথে কার্বন নিঃসরণ কমানোর জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছে।নাসার সর্বশেষ গবেষণায় যে তথ্য উঠে এসেছে তাতে পৃথিবীর মহাসাগর এবং ভূমি-ভিত্তিক বাস্তুতন্ত্র আগের চেয়ে কম কার্বন ডাই অক্সাইড শোষণ করছে। গবেষণায় দেখা গেছে যে গত এক দশকে ভূমি এবং মহাসাগর দ্বারা শোষিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৫% হ্রাস পেয়েছে, যার ফলে গ্যাসের বায়ুমণ্ডলীয় ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। .....বিস্তারিত পড়ুন
Bandna Festival: ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল পাঁচ দিন বাঁদনার আমেজে মশগুল থাকে
বলরাম মাহাতোঃ চিরাচরিত রীতি অনুযায়ী কার্তিক অমাবস্যার আগের দিন থেকে মোট পাঁচ দিন ব্যাপী বাঁদনার(Bandna Festival) আমেজে মশগুল থাকে ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল। অবশ্য, পরবের শুভ সূচনা হয় তারও কয়েকদিন আগে। আদিবাসী সম্প্রদায়ের সামাজিক শাসন ব্যবস্থার চূড়ামণি হিসাবে গাঁয়ের মাহাতো, লায়া, দেহরি কিম্বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নির্ধারণ করেন- ৩, ৫, ৭ বা ৯ ক’দিন ধরে গবাদি পশুর শিং-এ তেল মাখাবে গৃহস্বামী! রুখামাটির দেশের লোকেরা কোনোকালেই মাছের তেলে মাছ ভাজা তত্ত্বের অনুসারী নয়। তাই তারা গোরুর শিং-এ অন্য তেলের পরিবর্তে কচড়া তেল মাখানোয় বিশ্বাসী। কারণ কচড়া তেল প্রস্তুত করতে গোধনকে খাটাতে হয় না যে! কচড়া তেলের অপ্রতুলতার কারণে বর্তমানে সরষের তেল ব্যবহৃত হলেও, কচড়া তেলের ধারণাটি যে কৃষিজীবী মানুষের গবাদি পশুর প্রতি প্রেমের দ্যোতক, তা বলাই বাহুল্য! এভাবেই রাঢ বঙ্গে গোবর নিকানো উঠোনে হাজির হয়- ঘাওয়া, অমাবস্যা, গরইয়া, বুঢ়ি বাঁদনা ও গুঁড়ি বাঁদনার উৎসবমুখর দিনগুলি। পঞ্চদিবসে তেল দেওয়া, গঠ পূজা, কাঁচি দুয়ারি, জাগান, গহাইল পূজা, চুমান, চউক পুরা, নিমছান, গোরু খুঁটা, কাঁটা কাঢ়া প্রভৃতি ১১টি প্রধান পর্ব সহ মোট ১৬টি লোকাচারের মাধ্যমে উদযাপিত হয় বাঁদনা পরব(Bandna Festival )। .....বিস্তারিত পড়ুন
Electoral Bond এর গোপনীয়তা সরিয়ে রাজনৈতিক দলগুলিকে, জানাতে হবে প্রাপ্ত অনুদানের পরিমাণ
উত্তরাপথঃ বুধবার, নির্বাচনী বন্ড (Electoral Bond)প্রকল্পের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত তার মন্তব্যে বলেছে, 'নির্বাচনী বন্ডগুলি রাজনৈতিক দলগুলিকে বেনামী অর্থ প্রদান করে, কারণ তাদের কেনাকাটা সম্পর্কিত রেকর্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে উপলব্ধ যা শুধুমাত্র তদন্তকারী সংস্থাগুলি অ্যাক্সেস করতে পারে৷ এর আগে নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্র দাবি করেছিল, রাজনৈতিক দলগুলির আয়ের উৎস জানার অধিকার নেই জনতার।এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর হল নির্বাচন কমিশন (Election Commission of India)।বুধবার বিকেল ৫টার মধ্যে যাবতীয় হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।নির্বাচনী বন্ডের (Electoral Bond)মামলায় কেন্দ্রের আর্জি সত্বেও সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে আয়ের উৎস জানাতে বলেছিল। আদলত নির্দেশ দিয়েছিল, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন রাজনৈতিক দল কত অনুদান মিলেছে, সেই তথ্য বন্ধ খামে জানাতে হবে।এর আগেও নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক দলগুলি এই নির্বাচনী বন্ডের মাধ্যমে অবৈধ অর্থ বিদেশ থেকে পেতে পারে এর ফলে গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। ৩ অক্টোবর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে সব তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ের পরেই তৎপর হল কমিশন। .....বিস্তারিত পড়ুন