এনকাউন্টার

অসীম পাঠক

পশ্চিমবঙ্গ উড়িষ্যার সীমান্ত উপকূলে বেশ কিছুদিন ধরে ভারী বুটের আওয়াজ আর বারুদের গন্ধে উত্তাল অরন্যভূমি। পার্শবর্তী জনপদ যেনো আতঙ্ক আর উৎকণ্ঠা য় দিন কাটাচ্ছে । ম্যাডাম রাগিনী সরকার স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে মাওবাদী অভিযানে এসেছেন। ভারত সরকারের গুরুত্বপূর্ণ জাঁদরেল আই পি এস অফিসার ম্যাডাম রাগিনী সরকার , বেপরোয়া । তিনদিন ননস্টপ অভিযানের পর ধরা পড়লো পালের গোদা পবনকুমার। ম্যাডাম রাগিনী ঠিক করলেন এনকাউন্টার এ অপরাধীদের মেরে ফেলে কেস ক্লোজ করে দেবেন।

সেইমতো সবাই কে শেষ করে পবনকুমার কে নিয়ে তার বিশেষ দেহরক্ষী জংগলে এলো, এ কাজ রাগিনী একাই করবেন । শাল মহুয়ার জংগলে মুখোমুখি রাগিনী এবং পবন। খাকি উর্দিতে স্মার্ট অফিসার রাগিনীর হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। আর এক দিকে দাড়ি গোঁফের জংগলে অভুক্ত মাওবাদী নেতা পবনকুমার। একি হঠাৎ বিড়বিড় করে পবন কুমার বলে ওঠে , পাহাড়ি ফুল– কার্শিয়াং এর ছিপছিপে সুন্দরী মেয়ে রাগিনী কে এই নামে একজনই ডাকতো , যে আজ ধূসর অতীত। কোলকাতার প্রেসিডেন্সি কলেজের স্কলার রনজয় চক্রবর্তী – বুদ্ধিদীপ্ত চোখ নজরকাড়া রেজাল্ট।
রাগিনী র সাথে প্রেম তারপর বর্ষনমুখর এক সন্ধ্যায় নির্জন মেসবাড়িতে শরীরী মিলন। এর কয়েকদিন পর নিখোঁজ রনজয়, না কোথাও তাকে পাওয়া যায়নি । শুরু হয়েছিলো রাগিনীর কষ্টের লড়াই । জীবন যুদ্ধ , কেননা তার গর্ভে ছিলো রনজয়ের সন্তান। একদিকে সমাজ একদিকে নীতি নৈতিকতা আর একদিকে রনজয়ের পালিয়ে যাওয়া। সবার সব ইচ্ছে কে ব্যর্থ করে আত্মীয় পরিজন ছেড়ে সন্তানের জন্ম দিয়েছিলো রাগিনী । আজ সেই সন্তান সুকান্তের বয়স পনেরো বছর, সে বাবাকে চেনেনি।

নিজের চেষ্টায় কঠিন অধ্যবসায় আর একাগ্রতায় রাগিনী আজ আই পি এস।
কর্তব্যরত পুলিশ অফিসার রাগিনী গর্জন করে ওঠে, স্টপ, প্লিজ স্টপ, পাহাড়ি ফুল মরে গেছে।রনজয় বলে আমি অপরাধী। আসলে সমাজ পরিবর্তনের জন্য বিপ্লবের পথ ই আমি বেছে নিয়েছিলাম – রাগিনী বলে স্যাটাপ , রক্ত নদীর ধারায় প্রান নিয়ে জন জীবন বিপর্যস্ত করে বিপ্লব হয় না । রনজয় ওরফে পবন কুমার ধীর স্থির শান্ত নির্লিপ্ত কন্ঠে বলে , বুলেটে গনতন্ত্র প্রতিষ্ঠা হয় যে দেশে , যেখানে লক্ষ বেকার যেখানে খুন ধর্ষনে সমাজ কলুষিত , যেখানে মানি মাসল এর সুবিধাবাদী নোংরা রাজনীতি তে দেশ কলুষিত সেখানে এটাই যুদ্ধ জয়ের পথ। তবে তোমার কাছে আমি অপরাধী , হয়তো বা প্রশাসনের চোখে আমাদের মতো বিপ্লবীদের টেরিরিস্ট আখ্যায় ভূষিত করা হয়। কথা না বাড়িয়ে সুট মি , নাও সুট মি ম্যাডাম — আর কথা বাড়ায় না রাগিনী, কি লাভ অহেতুক তর্কে জড়িয়ে। যেখানে জীবন থেকে কেটে ফেলা হয়েছে অসমাপ্ত এক প্রেমের অধ্যায় , সেখানে আর বলার বা শোনার কিছুই নেই …… সব শেষ।

বিদ্বেষে ঘৃনায় ক্ষোভে দুঃখে গর্জন করে ওঠে রাগিনীর আগ্নেয়াস্ত্র ….. আগুনের ঝলকানিতে প্রচন্ড শব্দে কেঁপে ওঠে বনভূমি একটু পরেই সব শান্ত। ভেতরে ভেতরে কান্নায় ভেঙে পড়ে রাগিনী। এবার বাড়ি ফিরে সে নিশ্চিন্তে ছেলে সুকান্ত কে বলবে , তোর বাবা নিরুদ্দেশ নয় ,মৃত। কিন্তু বোধহয় কখনও বলতে পারবে না রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে এনকাউন্টারে মেরে ফেলেছে রাগিনী নিজে।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


দীপাবলির সময় কেন পটকা ফোটানো নিষেধাজ্ঞা কার্যকর করা যায় না ?

উত্তরাপথঃ দীপাবলির পরের দিন, যখন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) শহরের বায়ু মানের সূচকের তালিকা প্রকাশ করে,তখন  দেখা যায় রাজধানী দিল্লি বিশ্বের শীর্ষ ১০টি দূষিত শহরের প্রথমেই রয়েছে। CPCB-এর মতে, ১২ নভেম্বর বিকেল ৪ টায় দিল্লির বায়ু মানের সূচক ছিল ২১৮ যা ভোরের দিকে বেড়ে ৪০৭ এ পৌঁছায় । ৪০০ – ৫০০ AQI  এর স্তর সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে। দীপাবলির সারা রাত, লোকেরা পটকা ফাটিয়ে দীপাবলি উদযাপন করে। ১৩ নভেম্বর বিকেল ৪ টায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার তথ্য প্রকাশ করে এই তালিকায়, দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল ৩৫৮ যা 'খুব খারাপ' বিভাগে পড়ে।   বায়ু দূষণের এই পরিস্থিতি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না।  নয়ডার বায়ু মানের সূচক ১৮৯ থেকে ৩৬৩ এ এবং রোহতক, হরিয়ানার ১৩৭ থেকে বেড়ে ৩৮৩ হয়েছে। দীপাবলির দুই দিন দিল্লি ,নয়ডা  ,কলকাতা, মুম্বাই সহ দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। এই দিনগুলিতে মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় রাজধানী দিল্লি এবং নয়ডায় সবুজ পটকা ছাড়া যে কোনও ধরণের আতশবাজি ফাটান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আদালত সবুজ পটকা পোড়ানোর সময়ও নির্ধারণ করে দিয়েছে রাত ৮টা থেকে ১০টা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের এই আদেশের মানে কী?  আদালতের এই আদেশ কি এখন প্রত্যাহার করা উচিত?  পুলিশ কেন এই আদেশ কার্যকর করতে পারছে না?  এর জন্য কি পুলিশ দায়ী নাকি সরকারের উদাসীনতা রয়েছে এর পেছনে? .....বিস্তারিত পড়ুন

Fructose: নতুন গবেষণায় ফ্রুক্টোজকে স্থূলতার কারণ বলা হয়েছে

উত্তরাপথঃ একটি সাম্প্রতিক গবেষণায় জোরালো প্রমাণ দেওয়া হয়েছে যে ফ্রুক্টোজ (Fructose), সাধারণত প্রক্রিয়াজাত খাবার এবং পানীয়গুলিতে থাকা এক ধরনের চিনি, যা স্থূলতার প্রাথমিক চালক। বছরের পর বছর ধরে, পুষ্টি বিশেষজ্ঞরা , পাশ্চাত্য খাদ্যে, স্থূলতার মূল কারণ নিয়ে বিতর্ক করেছেন, কেউ কেউ অত্যধিক ক্যালোরি গ্রহণের দিকে ইঙ্গিত করেছেন, অন্যরা কার্বোহাইড্রেট বা চর্বি জাতীয় খাবারকে দায়ী করেছেন। Obesity জার্নালে সাম্প্রতিক একটি গবেষণাপত্রে ফ্রুক্টোজকে স্থূলতার প্রকৃত চালক হিসাবে বর্ণনা করা হয়েছে।The University of Colorado Anschutz Medical Campus এর Dr. Richard Johnson এবং তার দলের মতে, ফ্রুক্টোজ হল একটি সাধারণ চিনি যা ফল এবং মধুর প্রাথমিক পুষ্টি। .....বিস্তারিত পড়ুন

PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

রাতের ঘামের সমস্যা এবং এ সম্পর্কে আপনি কি করতে পারেন  

উত্তরাপথঃ রাতের ঘামের সমস্যা শরীরের কুলিং সিস্টেমের একটি স্বাভাবিক অংশ, তাপ মুক্তি এবং সর্বোত্তম শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।তবে রাতের ঘাম একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে।এর  অস্বস্তিকর অনুভূতির জন্য ঘুম ব্যাহত হতে পারে, যার ফলে ক্লান্তি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনি যদি রাতে অতিরিক্ত ঘাম অনুভব করেন, তাহলে তার অন্তর্নিহিত কারণটি চিহ্নিত করা এবং এটি মোকাবেলার জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এখানে রাতের ঘামের কিছু সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হল।মেনোপজ: যে কেউ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে, রাতের ঘাম অনুভব করতে পারে। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top