উত্তরাপথ


গুজরাত টাইটানকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস । পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে রবীন্দ্র জাদেজার স্বপ্নের ১০ রানেই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ১৫ ওভারে ১৭১ রান তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচ। ফাইনালে ৫ উইকেটে জিতে IPL চ্যাম্পিয়ন চেন্নাই।
প্রথমে ব্যাট করে ২১৪ রান তোলে গুজরাত। বৃষ্টিতে আটকে যায় খেলা। ১৫ ওভারে চেন্নাইয়ের টার্গেট ছিল ১৭১। মোহিত শর্মার ওভারে যখন পরপর দুই উইকেট পড়েছে, স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। প্রথম বলে উইকেট খুইয়ে সাইডলাইনে বসে নিঃসঙ্গ ধোনিও তখন প্রার্থনা করছেন।সেই সময়ই জাদেজার পরপর দুই বলে ১০ রান। সাই সুদর্শনের ৯৬ রানের ইনিংসকেও ম্লান করে দিল। পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস।
টানা ২ দিন আইপিএল ফাইনালে ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। সোমবার রিজার্ভ ডে-তে প্রথমে টসে জিতেই সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, বৃষ্টির সম্ভাবনা আছে। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রান তোলে গুজরাত। ৩৯ রান করে স্টাম্প হয়ে ফেরেন শুভমান গিল । ঋদ্ধিমান সাহা করেন ৫৪ রান। সাই সুদর্শনের ব্যাট থেকে আসে ৯৬ রান।
দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ৩ বল পরেই বৃষ্টি নামে। দেড় ঘণ্টা খেলা শুরু করা যায়নি। ১২টা ১০ থেকে খেলা শুরু হয়। ঠিক হয়, ১৫ ওভারে ১৭১ রান তুলতে হবে চেন্নাইকে। ওপেনিং পার্টনারশিপে ডেভন কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াড় দুর্ধর্ষ পার্টনারশিপ করেন। ১৬ বলে ২৬ রান করেন রুতুরাজ। ২৫ বলে ৪৭ রান করেন ডেভন কনওয়ে। এই জুটি ভাঙেন নুর আহমেদ। দুজনকেই ফেরান তিনি। এরপর ১৩ বলে ২৭ রান করেন রাহানে। বিদায়ি ম্যাচে ৮ বলে ১৯ রান করে ফেরেন রায়াডু। তিন ওভারে ২২ রান বাকি ছিল। সেখান থেকে খেলা ঘুরিয়ে দেন মোহিত শর্মা। এক ওভারে দুটি ৬ ও একটি ৪ দেওয়ার পরেও পরপর দুটি উইকেট তুলে নেন তিনি। প্রথম বলে এসেই উইকেট হারান মহেন্দ্র সিং ধোনি। খেলা ঘুরে যায়। কিন্তু জাড্ডু ম্যাজিকে ফের ম্যাচের পট পরিবর্তন। ২ বলে ১০ রান তুলে ঘরের মাঠে গুজরাতকে হারিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন চেন্নাই। এটা যে তাঁরও হোমগ্রাউন্ড, সেটাই যেন দেখিয়ে গেলেন জাদেজা।
আরও পড়ুন
World Children's Day: সত্যিই কি ‘বিশ্ব শিশু দিবস´পালনের কোনও যৌক্তিকতা আছে ?
প্রীতি গুপ্তাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন তারপর ১৪ নভেম্বর আমাদের দেশ সহ সারা বিশ্বজুড়ে পালন করা হবে ‘বিশ্ব শিশু দিবস´(World Children's Day)।এই দিনটি শিশুদের মঙ্গলের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটি অনুকূল বিশ্ব তৈরি করার প্রচেষ্টার একটি দিন।কিন্তু প্রশ্ন,সত্যি কি হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্ব জুড়ে শিশু দিবস পালন করার কোনও যৌক্তিকতা আছে? আদৌ কি এর কোনও লাভ আমরা আমাদের প্রান্তিক স্তরের শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি ? সম্প্রতি কাজের প্রয়োজনে রাজস্থানের উদয়পুর শহরে আসা। আমরা সবাই জানি উদয়পুর বিখ্যাত তার হ্রদের কারণে । এখানকার স্থানীয় থেকে পর্যটক সকলেই এই সুন্দর হ্রদগুলির আকর্ষণে বারবার ছুঁটে যায়। ‘ফতে সাহেব লেক’ রাজস্থানের উদয়পুরের এক বিখ্যাত পর্যটক স্থল।এখানে বহু মানুষ সকাল- বিকেল এই লেকের চার ধারে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সেভাবেই দুই দিন আগে বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ‘ফতে সাহেব লেকের ধারে হাঁটার উদ্দেশ্য নিয়ে। হাঁটার মাঝখানে হঠাৎ করে একটি বাচ্চাছেলে আওয়াজ করে ডাকছে ,বললাম কিছু বলবি? সে বলল একটু দাঁড়াতে। ও ছুটে গিয়ে হাতে করে কয়েকটি বেলুন নিয়ে এসে হাজির । সে বারবার বেলুন কেনার অনুরোধ জানাতে লাগল। হাতে অন্য কাজের চাপ নেই অনেকটা অবসর সময় তাই আমি অনেকটা সাংবাদিক সুলভ মন নিয়ে বললাম ঠিক আছে আমি তোর বেলুন নেব ,কিন্তু তার আগে আমি তোকে যা বলব তার তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। সে খুশী খুশী রাজি হয়ে গেল । .....বিস্তারিত পড়ুন
Free Gift in Politics: ভারতের নির্বাচন ও ফ্রি গিফট সংস্কৃতি
উত্তরাপথঃ ফ্রি গিফট (Free gift in politics)এর রাজনীতি সম্প্রতি ভারতের নির্বাচনী রাজনীতিতে একটি বিশিষ্ট ভূমিকা পালন করছে। বিনামূল্যে কোটি কোটি জনগণকে উপহার প্রদান যা রাজকোষের উপর অতিরিক্ত বোঝা ফেলবে এই সত্যটি জানা সত্ত্বেও, রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য ফ্রি গিফট (Free gift in politics) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের দৌড়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।এক সময় প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা বিনামূল্যে শাড়ি, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, টেলিভিশন সেট ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে যে বিনামূল্যের সংস্কৃতি শুরু করেছিলেন তা পরবর্তী কালে অন্যান্য রাজনৈতিক দলগুলি দ্রুত অনুসরণ করেছিল। এরপর ২০১৫ সালে আম আদমি পার্টি নেতৃত্ব দিল্লির ভোটারদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ, জল, বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। .....বিস্তারিত পড়ুন
Side effects of vitamin: ভিটামিনের আধিক্য আপনার জন্য ক্ষতিকর হতে পারে
উত্তরাপথঃ ভিটামিনের প্রয়োজনীয়তা আমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে আসছি যে সুস্থ থাকতে হলে শরীরে প্রয়োজনীয় সব ভিটামিন থাকা খুবই জরুরি। ভিটামিন আমাদের সুস্থ করার পাশাপাশি আমাদের সমগ্র শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে। আসুন জেনে নিই অতিরিক্ত ভিটামিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of vitamin)সুস্থ থাকার জন্য শরীরে সব ধরনের পুষ্টি থাকা খুবই জরুরি। এ কারণেই বয়স্ক থেকে শুরু করে চিকিৎসক, সবাই আমাদেরকে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সুস্থ করে তোলে। এর মধ্যে ভিটামিন একটি, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। .....বিস্তারিত পড়ুন
সেলফির উচ্চ রেটিং কি আপনাকে আরওপাতলা হতে উৎসাহিত করছে ?
উত্তরাপথঃ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে সেলফি তোলা এবং নিজেকে পাতলা হিসাবে দেখানোর মধ্যে একটি সম্পর্ক থাকতে পারে। যুক্তরাজ্যের ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটির রুথ নাইট এবং ইউনিভার্সিটি অফ ইয়র্কের ক্যাথরিন প্রেস্টন সম্প্রতি PLOS ONE জার্নালে তাদের ফলাফল প্রকাশ করেছেন।সেখানে সেলফির উচ্চ রেটিং এবং আমাদের শরীরের গঠনের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় সেলফি হল এক জনপ্রিয় ছবি দেওয়ার ধরন। যিনি সেলফি তোলেন তিনি ক্যামেরাকে তাদের শরীর থেকে দূরে রেখে নিজেই নিজের ছবি তোলে। আগের গবেষণায় বলা হয়েছে সেলফিগুলি দেখার ফলে ছবির বিষয়গুলি সম্পর্কে দর্শকদের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। .....বিস্তারিত পড়ুন