মানভূমে প্রচলিত কৃষিপদ্ধতি সংক্রান্ত প্রবাদ

ড. নিমাইকৃষ্ণ মাহাত

সাবেক মানভূম তথা বর্তমান পুরুলিয়া জেলা ও সংলগ্ন অঞ্চলে কৃষিকাজের অনেকগুলি পর্যায় আছে। প্রথমে জমি তৈরি, তারপর শস্য রোপণ,  শস্যের যত্ন করা, শস্য যখন পরিপক্ক তখন তার উপযুক্ত প্রহরার ব্যবস্থা করা,  সময়মতো সেই শস্য ঘরে তোলা এবং কর্ষণ পরবর্তী সংরক্ষণ করা। এই pre- harvest technology ও post- harvest technology- কে কেন্দ্র করে পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের কৃষক সমাজে অনেকগুলি প্রবাদের সৃষ্টি হয়েছে । প্রথমেই  প্রাজ্ঞ  ব্যক্তিরা কৃষককে তার সুযোগ সুবিধা মত কৃষিকাজে প্রবৃত্ত হতে বলেন। কারণ সেটি ই কৃষকের প্রাথমিক কাজ।

যেদিন রস

সেদিন চষ্।

 ( শব্দার্থ : রস – ‘রস’ অর্থে মাটির সজীবতা বা সরসতাকে বোঝানো হয়েছে।

চষ্ – ‘চষ্’ অর্থে চাষের কাজ করাকে বোঝানো হয়েছে। )

ব্যাখ্যা : আলোচ্য প্রবাদটিতে কৃষিকার্যের মূল সত্যটি প্রকাশ পেয়েছে।  কৃষিকাজের ক্ষেত্রে প্রচলিত রীতিনীতি বা বিধিবদ্ধ নিয়ম কখনই চরম সত্য নয়। চাষের অনুকূল পরিবেশ- পরিস্থিতিই এখানে গুরুত্বপূর্ণ। তাই,  উৎকৃষ্ট ও পর্যাপ্ত পরিমাণে ফসল পেতে গেলে দিন, তিথি,  গ্রহ, নক্ষত্র ইত্যাদি শুভক্ষণের চেয়ে চাষের অনুকূল পরিবেশ-পরিস্থিতিই অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাটি সজীব থাকলে চাষের কাজের অধিকাংশই করা যায়। জমিতে লাঙ্গল দেওয়া, জমি মেরামত করা, আগাছা পরিষ্কার করা, বীজ বপন করা প্রভৃতি চাষের কাজগুলি মাটির সজীবতার উপর নির্ভর করেই করা হয়।

কৃষিকেন্দ্রিক গ্রামবাংলায় দীর্ঘ জীবন- অভিজ্ঞতার মধ্যে দিয়ে আলোচ্য প্রবাদটির উদ্ভব হয়েছে। এই প্রবাদটিতে কৃষকসমাজের প্রতি চাষের অনুকূল পরিবেশ বিষয়ে একটি সাধারণ নির্দেশ রয়েছে। এ সম্বন্ধে প্রচলিত লোকবিশ্বাস হলো যে বার- তিথি- নক্ষত্র নির্বিচারে অনুকূল পরিবেশে চাষ করলে ফলন অবশ্যই ভালো হয়। 

 মানুষের জীবনে আলোচ্য প্রবাদটির প্রাসঙ্গিকতা- 

ব্যবহারিক জীবনেও দেখা যায় যে অনুকূল পরিবেশ পরিস্থিতির যদি আমরা সদ্ব্যবহার করতে পারি তাহলে অধিক সাফল্য পাওয়া যায়। এ প্রসঙ্গে ইংরেজি সাহিত্যেও একটি প্রবাদ প্রচলিত রয়েছে : Strike the iron while it is hot. 

ফসলের উপযুক্ত মাটি প্রস্তুত করা কৃষকের একটি গুরুত্বপূর্ণ কাজ। পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের প্রধান কৃষিজ ফসল আমন ধান চাষের ক্ষেত্রে স্পষ্ট চারটি পর্যায়ে মাটি প্রস্তুতকরণের নির্দেশ দেওয়া হচ্ছে –

উগাল, সামহাল, জাবড়, কাদা-

চারে লিয়েঁ চাষ।

শব্দার্থ: উগাল- জমিতে প্রথমবার লাঙ্গল দেওয়ার কাজ,

সামহাল – জমিকে দ্বিতীয়বার কর্ষণ করা।

জাবড় – জমিতে তৃতীয়বার লাঙ্গল দেওয়ার কাজ।

কাদা – জমিতে চতুর্থ বার লাঙ্গল দেওয়ার কাজ অর্থাৎ চারা রোপণের আগে জমিতে শেষবারের মতো লাঙ্গল দিয়ে কর্দমাক্ত- থকথকে অবস্থা সৃষ্টি করা।

ব্যাখ্যা: ধান চাষের জন্য জমিতে চারবার লাঙ্গল দেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গেই আলোচ্য প্রবাদটি পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত। ধানের উৎকৃষ্ট ফসলের জন্য লাঙ্গল দেওয়ার এই চারটি পর্যায় এতদ্ অঞ্চলে মেনে চলা হয়।  বর্ষার শুরুতেই ধান জমিতে প্রথমবার লাঙ্গল দেওয়া হয়। একে উগাল বলা হয়। জমিতে যখন জল জমে তখন দ্বিতীয়বার কর্ষণ করা হয়। একে সামহাল বলে। সামহালের তিন-চার দিন পর জমিতে তৃতীয়বার লাঙ্গল দেওয়া হয়। এই প্রক্রিয়াকে জাবড় বলে। এরপর সাধারণত পাঁচ থেকে সাত দিন পরে ওই জমিতে চতুর্থ বার বা শেষবারের মতো লাঙ্গল দেওয়া হয়। একে কাদা বলে। কাদার পর জমিটি চারা গাছ রোপণের উপযোগী হয় এবং ওই দিনেই জমিতে ধানের চারা রোপণ করা হয়।

পুরুলিয়া জেলা ও তৎসংলগ্ন অঞ্চলের কৃষক সমাজে প্রচলিত বিশ্বাস রয়েছে যে উপরোক্ত চারটি পর্যায়ে ধানের চারা রোপণের জন্য জমি তৈরি না করলে ভালো ফসল পাওয়া যায় না; তথা ফসলের পরিমাণগত ও গুণগত মান নেমে যায়।

মানুষের জীবনে আলোচ্য প্রবাদের প্রাসঙ্গিকতা –

একজন শিক্ষার্থীকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনুরূপভাবে একাধিক পর্যায়ে অতিক্রম করতে হয়। যেমন, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চমাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা বা পেশাদারি শিক্ষা ইত্যাদি। সাধারণ অজ্ঞ মানুষও কাজ করতে করতে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এবং অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভ করে।

ঘন  কুত্থি , বিরল তিল 

ডেগে ডেগে পাট,

এমনভাবে বুনবি কাপাস

যেন না ঢুকে বাতাস।

( শব্দার্থ : ডেগে ডেগে – প্রতি  পদক্ষেপে, এক পদক্ষেপ স্থান দূরে দূরে )

ব্যাখ্যা : আলোচ্য প্রবাদটি হল কৃষিকেন্দ্রিক গ্রাম-বাংলায় প্রচলিত বীজ বোনার সঙ্গে সম্পর্কিত একটি প্রবাদ । দীর্ঘ জীবন-অভিজ্ঞতা থেকে উঠে আসা এই প্রবাদে বলা হয়েছে কুত্থি বীজ ঘন ভাবে বপন করতে হয় । আর তিল বপনের পদ্ধতি হলো, দূরে দূরে কম পরিমাণ বীজ ছড়িয়ে দিতে হয় । অনেকে তিল বীজ বপন করার সময় তিলের সাথে বালি মিশিয়ে বীজ ছড়ায় । এর উদ্দেশ্যই হলো বীজ যাতে ঘন ভাবে বোনা না হয়। ডেগে ডেগে অর্থাৎ এক পদক্ষেপ দূরে দূরে পাট বুনতে হয় । কার্পাস বীজ বোনার পদ্ধতি একটু স্বতন্ত্র । অত্যন্ত ঘন ভাবে কার্পাস বীজ বুনতে হয় । যাতে তার মধ্যে যেন বাতাসও প্রবেশ করতে না পারে। এইভাবে বীজ বপন করলে ফসল ভালো হয়।

কৃষক বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে উপরোক্ত পদ্ধতিতে উপরোক্ত বীজগুলি বপন করলে ফসলের পরিমাণগত ও গুণগত মান বৃদ্ধি পায়।

মুলার মাটি ধুলা, আর আলুর মাটি তুলা।

( শব্দার্থ : তুলা –  ‘ তুলা ‘ শব্দটি এখানে নরম ও আলগা মাটি বোঝাতে ব্যবহৃত হয়েছে।)

ব্যাখ্যা : বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে মুলার বীজ বপনের সময় যদি মাটি শুকনো ও গুঁড়ো ধুলার মতো করা হয় তাহলে মুলার উৎপাদনের ক্ষেত্রে গুণগত ও পরিমাণগত মান বৃদ্ধি পায় । অনুরূপভাবে আলু চাষের ক্ষেত্রেও দেখা যায় , বীজ বপনের সময় যদি মাটি নরম ও আলগা অর্থাৎ ঝুরঝুরে থাকে তাহলে সেই মাটিতে আলোর উৎপাদন গুণগত ও পরিমাণগত – উভয় দিক থেকেই বেশি হয়। সুতরাং দেখা যাচ্ছে , আলোচ্য প্রবাদটিতে মুলা ও আলু চাষের ক্ষেত্রে অনুকূল মাটি তৈরির কথা ব্যক্ত হয়েছে ‌। এক্ষেত্রে প্রচলিত লোকবিশ্বাস হলো যে , উপরোক্ত পদ্ধতিতে মুলা ও আলু  চাষ করলে ফলন ভালো হবেই।

এছাড়াও কৃষিপদ্ধতি সংক্রান্ত অনেক প্রবাদ এই অঞ্চলে প্রচলিত রয়েছে। এই অঞ্চলের কৃষিজীবী মানুষদের দীর্ঘ জীবন-অভিজ্ঞতা ও জীবনচর্যা প্রকাশ লাভ করেছে এই কৃষি কেন্দ্রিক প্রবাদগুলির মধ্য দিয়ে । এগুলি এখানকার চাষিবাসি মানুষদের কৃষিভাবনার জীবন্ত দলিল।

খবরটি শেয়ার করুণ

1 thought on “মানভূমে প্রচলিত কৃষিপদ্ধতি সংক্রান্ত প্রবাদ”

  1. Pingback: Manbhum Sanskriti: মানভূমের কৃষিকেন্দ্রিক ব্যঙ্গাত্মক প্রবাদ - উত্তরাপথ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Side effects of vitamin: ভিটামিনের আধিক্য আপনার জন্য ক্ষতিকর হতে পারে

উত্তরাপথঃ ভিটামিনের প্রয়োজনীয়তা আমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে আসছি যে সুস্থ থাকতে হলে শরীরে প্রয়োজনীয় সব ভিটামিন থাকা খুবই জরুরি।  ভিটামিন আমাদের সুস্থ করার পাশাপাশি আমাদের সমগ্র শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  যাইহোক, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে।  আসুন জেনে নিই অতিরিক্ত ভিটামিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of vitamin)সুস্থ থাকার জন্য শরীরে সব ধরনের পুষ্টি থাকা খুবই জরুরি।  এ কারণেই বয়স্ক থেকে শুরু করে চিকিৎসক, সবাই আমাদেরকে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন।  সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সুস্থ করে তোলে।  এর মধ্যে ভিটামিন একটি, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। .....বিস্তারিত পড়ুন

Electoral Bond এর গোপনীয়তা সরিয়ে রাজনৈতিক দলগুলিকে, জানাতে হবে প্রাপ্ত অনুদানের পরিমাণ

উত্তরাপথঃ বুধবার, নির্বাচনী বন্ড (Electoral Bond)প্রকল্পের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত তার মন্তব্যে বলেছে, 'নির্বাচনী বন্ডগুলি রাজনৈতিক দলগুলিকে বেনামী অর্থ প্রদান করে, কারণ তাদের কেনাকাটা সম্পর্কিত রেকর্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে উপলব্ধ যা শুধুমাত্র তদন্তকারী সংস্থাগুলি অ্যাক্সেস করতে পারে৷ এর আগে নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্র দাবি করেছিল, রাজনৈতিক দলগুলির আয়ের উৎস জানার অধিকার নেই জনতার।এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর হল নির্বাচন কমিশন (Election Commission of India)।বুধবার বিকেল ৫টার মধ্যে যাবতীয় হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।নির্বাচনী বন্ডের (Electoral Bond)মামলায় কেন্দ্রের আর্জি সত্বেও সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে আয়ের উৎস জানাতে বলেছিল। আদলত নির্দেশ দিয়েছিল, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন রাজনৈতিক দল কত অনুদান মিলেছে, সেই তথ্য বন্ধ খামে জানাতে হবে।এর আগেও নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক দলগুলি এই নির্বাচনী বন্ডের মাধ্যমে অবৈধ অর্থ বিদেশ থেকে পেতে পারে এর ফলে গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। ৩ অক্টোবর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে সব তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ের পরেই তৎপর হল কমিশন। .....বিস্তারিত পড়ুন

সেলফির উচ্চ রেটিং কি আপনাকে আরওপাতলা হতে উৎসাহিত করছে ?

উত্তরাপথঃ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে সেলফি তোলা এবং নিজেকে পাতলা হিসাবে দেখানোর মধ্যে একটি সম্পর্ক থাকতে পারে। যুক্তরাজ্যের ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটির রুথ নাইট এবং ইউনিভার্সিটি অফ ইয়র্কের ক্যাথরিন প্রেস্টন সম্প্রতি PLOS ONE জার্নালে তাদের ফলাফল প্রকাশ করেছেন।সেখানে সেলফির উচ্চ রেটিং এবং আমাদের শরীরের গঠনের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে।    বর্তমান সোশ্যাল মিডিয়ায় সেলফি হল এক জনপ্রিয় ছবি দেওয়ার ধরন। যিনি সেলফি তোলেন তিনি ক্যামেরাকে তাদের শরীর থেকে দূরে রেখে নিজেই নিজের ছবি তোলে। আগের গবেষণায় বলা হয়েছে সেলফিগুলি দেখার ফলে ছবির বিষয়গুলি সম্পর্কে দর্শকদের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। .....বিস্তারিত পড়ুন

ফ্লিম রিভিউ -ওপেনহাইমার

উত্তরাপথ: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান দ্বারা পরিচালিত”ওপেনহাইমার” একটি মাস্টারপিস মুভি। ছবিতে জে. রবার্ট ওপেনহেইমার, এক নামকরা পদার্থবিজ্ঞানী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।এই সিনেমায় ওপেনহাইমার এর জটিল জীবনকে বর্ণনা করা হয়েছে। সেই হিসেবে 'ওপেনহাইমার'কে বায়োপিক বলা যেতে পারে।  কারণ এটি একজন মানুষের গল্প। এই ছবির গল্প তিনটি পর্যায়ে বিভক্ত।ছবির শুরুতে পারমাণবিক বোমা তৈরির আবেগের কথা বলা হয়েছে।  যেখানে নায়ক কিছু না ভেবে নিবেদিতপ্রাণভাবে এমন একটি অস্ত্র তৈরিতে নিয়োজিত থাকে যা বিশ্বকে ধ্বংস করতে পারে।  অস্ত্র তৈরি হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে নায়ক তার কাজের ফলাফল দেখে অপরাধবোধে পূর্ণ হয়।  এবং তৃতীয় পর্যায়টি হল রাজনীতি  যা ওপেনহাইমারকে মোকাবেলা করতে হয়েছে।  পুরো সিনেমাটি রঙিন হলেও রাজনৈতিক অংশ সাদা-কালো রাখা হয়েছে।  এই তিনটি সময়কালে যা কিছু ঘটছে, তা সবই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top