শিক্ষার বেহাল দশা

ছবি -প্রতীকী

মৈত্রেয়ী চৌধুরী: এ যেন শিক্ষার এক শিক্ষার বেহাল দশা। যে শিক্ষা সমাজ তথা দেশকে সমৃদ্ধশালী তৈরি করে সেই আসল শিক্ষায় শিক্ষিত হওয়ার শিশুরা আজ হারিয়ে যাচ্ছে । অথচ আজ দেখা যাচ্ছে অন্য চিত্র। একজন বাবা মায়ের চোখে সন্তানের পড়াশোনা মানে মার্কসিটের লড়াই। সন্তান কতখানি লেখাপড়া শিখতে তাতে অধিকাংশ বাবা-মায়ের কোনো আগ্রহ নেই। কতখানি মার্কস পেয়ে ছেলে বা মেয়েটি মার্কসের লড়াই তে এগোতে পারছে তাতে মরিয়া প্রচেষ্টা সন্তানের চেয়ে বাবামায়ের। নম্বরের খাতা চওড়া করতে গার্জেন মিটিং এ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ পর্যন্ত করেন তারা যেন ক্লাসে গাইড বই হলো করান। মানেটা স্পষ্ট হলো তো? অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনা বোঝাতে বা শেখাতে হবে না, বলা ভালো পড়াশোনার বিষয়ে শুধু নোট বুক হলো করিয়ে রেজাল্টটা যেন ওজনে বাড়ে। ভাবতে পারছেন?আমাদের শিক্ষার বেহাল দশা আজ এখন কোথায় পৌঁছেছে। এবার আপনারা ভাবছেন তো এমনটা আবার হয় নাকি?
হয় মানে ঘটে চলেছে । আমি নিজে একজন শিক্ষিকা হয়ে বিষয়টি বেশ কিছু দিন ধরেই নোটিশ করছি। আশ্চর্য হচ্ছি ভেবে সার্বিক মূল্যবোধ কোথায় এসে দাঁড়িয়েছে। আমি একজন পশ্চিমবঙ্গ বাসিনী।
বর্তমানে সরকার মেয়েদের উন্নয়নকল্পে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী , ড্রেস,বই সাইকেল, মিড ডে মিল এই রকমভাবে নানা সাহায্য দিচ্ছেন তবু পড়াশোনার বেহাল দশা। টেক্সট বই পড়ার অভ্যেস একদম নেই বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে। অল্প পড়াশোনায় নম্বর বেশী পাওয়ার চাহিদা

পড়ুয়াদের থেকে অভিভাবক সকলের।তাতে বিষয়ের গভীরে ঢোকার বিষয়টি অথই জলে।
নোট বই পড়ে নিও -এইসব কথা বলে পড়াশোনার চেয়ে ক্লাসে বিষয় বহির্ভূত ব্যাপার  নিয়ে গল্প করে সময় কাটায় যে সব শিক্ষকেরা তাদেরই গ্রহনযোগ্যতা বেশী এখন পড়ুয়াদের থেকে অভিভাবক সকলের কাছে। তবে এরই মাঝে যেসব অভিভাবকেরা একটু সচেতন তারা তো আজ ব্যতিক্রম । সত্যই সেলুকাস কি বিচিত্র এই দেশ —— কথাটি বলতেই হয়। আজ প্রকৃত শিক্ষার সঙ্কটজনক অবস্থা। এইভাবে চলতে থাকলে দেশ তথা সমাজের অবস্থা রসাতলে যেতে আর দেরী নেই। অন্ধকার থেকে প্রকৃত আলোর দিকে যেতে না দিলে আগামী দিন ভাবতে হবে রাজ্য তথা দেশের ভবিষ্যৎ নিয়ে।

অর্জন করার মধ্যে দিয়ে কিভাবে রাজ্যকে নিয়ে যাওয়া যায়  সে কথা আমাদের প্রশাসনের লোকেদের ভাবা উচিত কারণ আমাদের ভালো থাকা খারাপ থাকার যাবতীয় আইন তারাই তো নির্ধারণ  করে। ভিক্ষাবৃত্তি নয় অর্জন করাটাই শেষ কথা হতে হবে।

অর্থাৎ  বর্তমানে পড়ুয়া থেকে মায়েরা পর্যন্ত বিভিন্ন প্রকল্পের দরুন বসে বসে যেভাবে টাকা পেয়ে যাচ্ছে, কোনো পরিশ্রম ছাড়া ,তাতে তাদের কাজের ইচ্ছেটা চলে গেছে । এমনটা যদি হতো এই টাকাগুলো পাওয়ার জন্য স্কিম থাকত যেমন ছাত্রছাত্রীদের ক্লাসের পারফর্মেন্সের উপর , ক্লাস ভিত্তিক পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে যদি প্রকল্পের টাকাগুলো দেওয়া হত এই রকম সিস্টেম চালু থাকলে পড়াশোনার পরিবেশ স্কুলগুলোতে চালু থাকতো। আর মুক্ত কন্ঠে বলা যেতো—-

জগৎ সভায় আমরা আবার শ্রেষ্ঠ আসন লব।

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Karar Oi Lauh Kapat: কাজী নজরুলের এই গানকে ঘিরে  বিতর্কে এ আর রহমান

উত্তরাপথঃ বিতর্কে 'পিপ্পা' ছবির সঙ্গীত পরিচালক অস্কারজয়ী সুরকার এ আর রহমান।সম্প্রতি কবি কাজী নজরুল ইসলামের পরিবার একটি হিন্দি ছবিতে কবির জনপ্রিয় গান 'করার ঐ লৌহ কাপাত...' (Karar Oi Lauh Kapat )।কিন্তু এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় ওই গানটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে নজরুল পরিবার।বিতর্কের পর যে চুক্তির আওতায় ওই গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তুলেছে কবির পরিবার।'পিপ্পা' শিরোনামের হিন্দি চলচ্চিত্রটি যেখানে (Karar Oi Lauh Kapat )গানটি ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া একজন ভারতীয় সেনা সৈনিককে কেন্দ্র করে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবির সঙ্গীত পরিচালক অস্কারজয়ী সুরকার এ আর রহমান। গানের কথা ঠিক রেখেও সুর পাল্টানোর অভিযোগে ভারত ও বাংলাদেশে বিতর্কের সৃষ্টি হয়েছে।কবির পরিবারের অভিযোগ, গানটি ব্যবহারের অনুমতি দিলেও সুর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।পরিবারের সদস্যরাও ছবিটি থেকে গানটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। .....বিস্তারিত পড়ুন

Side effects of vitamin: ভিটামিনের আধিক্য আপনার জন্য ক্ষতিকর হতে পারে

উত্তরাপথঃ ভিটামিনের প্রয়োজনীয়তা আমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে আসছি যে সুস্থ থাকতে হলে শরীরে প্রয়োজনীয় সব ভিটামিন থাকা খুবই জরুরি।  ভিটামিন আমাদের সুস্থ করার পাশাপাশি আমাদের সমগ্র শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  যাইহোক, এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে।  আসুন জেনে নিই অতিরিক্ত ভিটামিন গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of vitamin)সুস্থ থাকার জন্য শরীরে সব ধরনের পুষ্টি থাকা খুবই জরুরি।  এ কারণেই বয়স্ক থেকে শুরু করে চিকিৎসক, সবাই আমাদেরকে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন।  সমস্ত পুষ্টি উপাদান আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সুস্থ করে তোলে।  এর মধ্যে ভিটামিন একটি, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। .....বিস্তারিত পড়ুন

সহযাত্রী

দীপা - আর তো এগারো বছর আটমাস বারোদিন চাকরি , তাই না ? অংশু - বাপরে বরাবরই তোমার স্মৃতিশক্তি প্রবল , এতোটা মনে আছে ? দীপা- ঘোরো টো টো করে আর কটা বছর , আফটার রিটায়ার্ড মেন্ট কি করবে ? অংশু - ফার্ম হাউস ,গাছপালা পশুপাখি নিয়ে থাকবো। দীপা- বাঃ উন্নতি হয়েছে। যে অংশুবাবু কখনও একটা ফুলের চারা লাগায়নি সে কিনা ফার্ম হাউস করবে … অংশু - সময়ের সাথে সব বদলায় ম্যাডাম , আচ্ছা তোমার কনুইয়ের নীচে সেই পোড়া দাগটা দেখি তো গেছে কিনা … দীপা- তুমি অনেক রোগা হয়ে গেছো , তা ওজন কত শুনি ? অংশু - সত্তর বাহাত্তর হবে বোধহয় মাপিনি, দীপা - তা কেনো মাপবে ? একটা অগোছালো মানুষ। অংশু - যাক বাবা তাও অপদার্থ শব্দ টা বলোনি। দীপা - ভাবোনা ডিভোর্স হয়েছে বলে সে অধিকার নেই। সমাজ বিজ্ঞানের অধ্যাপক হয়েও আসলে সমাজটাই শেখোনি , আর কি শিখেছো বলো, ঐ ছেলে পড়ানো , সেমিনার আর লেখালেখি। তা ধন্যবাদ তোমার রূপালী ঠৌট উপন্যাস এবছর একাডেমি পেলো , দারুণ লেখো তুমি, আগের চেয়ে অনেক ধার। অংশু- বাঃ তুমি পড়েছো ? দীপা- সব পড়েছি , তোমার রিসেন্ট উপন্যাসের নায়িকা মেঘনা টি কে ? মানে কার আড়ালে কাকে লিখেছো ? অংশু - এও কি বাংলা সাহিত্যের অধ্যাপিকাকে বলে দিতে হবে ? দীপা- বারোটা বছর সময়ের শাসনে অনেক বদলালেও আমি বোধহয় সেই বড্ড সেকেলেই রয়ে গেলাম। অংশু - একা একাই কাটিয়ে দিলে বারো বছর। দীপা- একই প্রশ্ন আমিও করতে পারি। অংশু - আচ্ছা দীপা আজ না হয় শেষবারের মতো বলি, আমার মধ্যে কি ছিলো না বলোতো ? কেনো পারোনি এই বাউন্ডুলে ভবঘুরে মানুষটার সাথে চিরকালের ঘর বাঁধতে ? আমি কি ভালোবাসতে জানি না ? .....বিস্তারিত পড়ুন

Bandna Festival: ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল পাঁচ দিন বাঁদনার আমেজে মশগুল থাকে

বলরাম মাহাতোঃ চিরাচরিত রীতি অনুযায়ী কার্তিক অমাবস্যার আগের দিন থেকে মোট পাঁচ দিন ব্যাপী বাঁদনার(Bandna Festival) আমেজে মশগুল থাকে ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল। অবশ্য, পরবের শুভ সূচনা হয় তারও কয়েকদিন আগে। আদিবাসী সম্প্রদায়ের সামাজিক শাসন ব্যবস্থার চূড়ামণি হিসাবে গাঁয়ের মাহাতো, লায়া, দেহরি কিম্বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নির্ধারণ করেন- ৩, ৫, ৭ বা ৯ ক’দিন ধরে গবাদি পশুর শিং-এ তেল মাখাবে গৃহস্বামী! রুখামাটির দেশের লোকেরা কোনোকালেই মাছের তেলে মাছ ভাজা তত্ত্বের অনুসারী নয়। তাই তারা গোরুর শিং-এ অন্য তেলের পরিবর্তে কচড়া তেল মাখানোয় বিশ্বাসী। কারণ কচড়া তেল প্রস্তুত করতে গোধনকে খাটাতে হয় না যে! কচড়া তেলের অপ্রতুলতার কারণে বর্তমানে সরষের তেল ব্যবহৃত হলেও, কচড়া তেলের ধারণাটি যে কৃষিজীবী মানুষের গবাদি পশুর প্রতি প্রেমের দ্যোতক, তা বলাই বাহুল্য! এভাবেই রাঢ বঙ্গে গোবর নিকানো উঠোনে হাজির হয়- ঘাওয়া, অমাবস্যা, গরইয়া, বুঢ়ি বাঁদনা ও গুঁড়ি বাঁদনার উৎসবমুখর দিনগুলি। পঞ্চদিবসে তেল দেওয়া, গঠ পূজা, কাঁচি দুয়ারি, জাগান, গহাইল পূজা, চুমান, চউক পুরা, নিমছান, গোরু খুঁটা, কাঁটা কাঢ়া প্রভৃতি ১১টি প্রধান পর্ব সহ মোট ১৬টি লোকাচারের মাধ্যমে উদযাপিত হয় বাঁদনা পরব(Bandna Festival )। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top