“বিস্মৃত” এক বাঙালি জ্যোতির্বিজ্ঞানীর কথা

রাধাগোবিন্দ চন্দ্র| Digital Art: লেখক

ড. সায়ন বসুঃ রাধাগোবিন্দ চন্দ্রের নাম জানে বা শুনেছে এমন বাঙালির সংখ্যা হাতে গুনে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে এমন সম্ভাবনাও কম। এতো কম পরিচিতি যে মানুষটির তিনিই কিনা American Association of Variable Star Observers এর মতো সংস্থার প্রথম আন্তর্জাতিক সদস্য! রবি ঠাকুর থেকে শুরু করে স্টিভ জবস, পৃথিবী জুড়ে যে অসংখ্য সফল মানুষের উদাহরণ রয়েছে যারা তথাকথিত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়েও স্ব-স্ব ক্ষেত্রে স্বনামধণ্য হয়েছেন তাদের মধ্যে রাধাগোবিন্দ চন্দ্রকে অনায়াসে গোনাই যায়। না হলে কে ভেবেছিলো যে চারবারের চেষ্টাতেও যে তৎকালীন সময়ের মেট্রিক পরীক্ষাতে পাশ করতে পারেনি সেই কিনা প্রায় ৫০,০০০ এর কাছাকাছি variable stars (যে সমস্ত তারার উজ্জ্বলতা সময়ের সাথে বাড়ে বা কমে) ৩ ইঞ্চি আর ৬ ইঞ্চির টেলিস্কোপ দিয়ে দেখে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান মহলে সাড়া ফেলে দেবে!

রাধাগোবিন্দ চন্দ্রের জন্ম ১৮৭৮ সালের ১৭ জুলাই অবিভক্ত বাংলার যশোর জেলার বাগচার গ্রামে। তার বাবা গোরাচাঁদ ছিলেন স্থানীয় এক ডাক্তারের কম্পাউন্ডার এবং মা পদ্মমুখ ছিলেন গৃহকত্রী। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে রাধাগোবিন্দ ১০ বছর বয়েসে যশোর জেলা স্কুলে ভর্তি হন। যদিও এর মধ্যেই কিশোর রাধাগোবিন্দকে রাতের আকাশে খালি চোখে তারা দেখার নেশা পেয়ে বসেছে। স্কুলে ভর্তি হয়ে তিনি বুঝতে পারলেন যে তথাকথিত স্কুল শিক্ষায় তার ঠিক মন বসছে না। ফলস্বরূপ যা হওয়ার তাই হলো। তিনবার পর পর মেট্রিক পরীক্ষায় ফেল করলেন রাধাগোবিন্দ। এরপর ১৮৯৯ সালে ২১ বছর বয়েসে তার বিয়ে হলো মাত্র ৯ বছর বয়সী গোবিন্দ মোহিনীর সাথে (এখানে বলে রাখা উচিত লেখক কোনোমতেই বাল্য বিবাহকে সমর্থন করেন না) এবং পরবর্তীকালে তাদের এক পুত্র (নাম – কাল) এবং এক কন্যা (নাম- বর্ষা) হয়। বিয়ের পর রাধাগোবিন্দ আরোও একবার মেট্রিক পরীক্ষায় বসেন এবং আবার অকৃতকার্য হন। এরপর তিনি স্কুলের পড়াশোনাকে চিরদিনের মতো বিদায় জানিয়ে চাকরির খোঁজে নেমে পড়েন এবং শেষমেশ যশোর জেলার কালেক্টরেট অফিসে খাজাঞ্চির পদে যোগ দেন।

যদিও চাকরির পাশাপাশি তিনি তার তারা দেখার যে আগ্রহ তা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ষষ্ঠ শ্রেণীতে থাকাকালীন যে বইটি তার মনে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহের জন্ম দেয় সেটি ছিল লেখক অক্ষয় কুমার দত্তের লেখা চারুপথ।  বলে রাখা ভালো যে চাকরির পাশাপাশি তিনি যশোরের একজন নাম করা উকিল কালীনাথ মুখার্জীর কাছে তালিম নিচ্ছিলেন জ্যোতির্বিজ্ঞানের। এই কালীনাথ মুখার্জী নিজে জ্যোতির্বিজ্ঞানের বেশ কিছু বইও লিখেছিলেন। রাধাগোবিন্দ, কালীনাথ মুখার্জীকে গ্রহদের একটি নকশা তৈরী করতে সাহায্যও করেছিলেন। কালীনাথ বাবুর কাছে জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করার সময়েই তাঁর কৃষ্ণনগর আদালতের এক উকিল এবং সাথে জ্যোতির্বিজ্ঞানী জে. হার্সেল (J. Harsel) -এর সাথে পরিচয় হয়।

নিজের অতি সামান্য একটি দূরবীন দিয়েই তিনি ১৯১০ সালে হ্যালির ধূমকেতু দেখেছিলেন এবং দু’মাস ধরে তাঁর যে পর্যেবক্ষন তা একটি বাংলা সাময়িক পত্রিকাতে প্রকাশিত হয়। ১৯১২ সালে তিনি একটি ৩-ইঞ্চির টেলিস্কোপ কেনেন ইংল্যান্ড থেকে যার দাম পড়েছিল ১৩ পাউন্ড। ১৯১৮ সালে জুন মাসে তিনি Nova (একটি ল্যাটিন শব্দ যার বাংলা অর্থ – নতুন) Star (একটি ক্ষণস্থায়ী ঘটনা যেখানে হঠাৎ করে আকাশে একটি “নতুন” উজ্জ্বল তারার দেখা মেলে যা পরবর্তী কিছু সপ্তাহ বা মাসের মধ্যে আবার অদৃশ্য হয়ে যায়) চিহ্নিত করেন এবং নিজেকে প্রথম এশিয়ান জ্যোতির্বিজ্ঞানী বলে দাবি করেন যিনি এরকম তারা পর্যবেক্ষণ করেছেন। নোভা তারার যে পর্যবেক্ষণ তার সম্মন্ধে তিনি বিস্তারিত ভাবে লেখেন এবং তা প্রকাশিত হয় “প্রবাসী” পত্রিকায়। পরবর্তীকালে এই তারাটির নাম দেওয়া হয় ‘Nova Aquila-3’। রাধাগোবিন্দ তাঁর যে পর্যবেক্ষণ তা একটি বিবরণের আকারে লিখে পাঠান ড. এডওয়ার্ড পিকেরিংকে যিনি হার্ভার্ড কলেজ মানমন্দিরের অধিকর্তা ছিলেন। তাঁর বিবরণ পড়ে ড. পিকেরিং এতটাই প্রভাবিত হন যে তিনি রাধাগোবিন্দের নাম American Association of Variable Star Observers (AAVSO) এর সদস্য হিসেবে নথিভুক্ত করেন। ১৯২৬ সালে ড. পিকেরিং একটি ৬-ইঞ্চি টেলিস্কোপ রাধাগোবিন্দকে পাঠান যাতে করে তিনি তাঁর পর্যেবেক্ষন আরোও ভালোভাবে চালিয়ে যেতে পারেন তার জন্যে। এই টেলিস্কোপটি এখন দক্ষিণ ভারতের কাভালু স্পেস অব্জারভেটরিতে রাখা আছে। 

তার পর্যবেক্ষণ মূলত ছিল Variable Stars সম্পর্কিত। Variable Stars সেই সমস্ত তারাদের বলা হয় যাদের সাধারণত সময়ের সাথে সাথে উজ্বলতা বাড়ে বা কমে । কিছু Variable Stars -এর উদাহরণ হলো – Mira, Lyra, Algol ইত্যাদি| রাধাগোবিন্দ যে সমস্ত Variable Stars পর্যবেক্ষণ করতেন সেগুলির সম্বন্ধে বিস্তারিত বিবরণ লিখে পাঠাতেন হার্ভার্ড অব্জারভেটরি (আমেরিকা), ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল আসোসিয়েশন (ইংল্যান্ড), এবং লিঁও অব্জারভেটরিতে (ফ্রান্স)। তার এই পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞান গবেষণায় অবদানের কথা মাথায় রেখে ফরাসি সরকার তাঁকে ১৯২৮ সালে `Officer de Academic’ উপাধিতে ভূষিত করেন । ১৯৪৬ সালে American Association of Variable Star Observers (AAVSO) থেকে ২৫ জন বিশিষ্ঠ জ্যোতির্বিদদের একটি তালিকা প্রকাশিত হয় তাঁদের অবদানের জন্যে এবং সেই তালিকাতেও রাধাগোবিন্দের নাম উল্লেখ করা হয় । এখানে বলে রাখা ভালো এই তালিকায় সেই সমস্ত জ্যোতির্বিদদেরই নাম উল্লেখ করা হয় যারা ১০,০০০ এর বেশি Variable Stars, ধূমকেতু ইত্যাদি পর্যবেক্ষণ করেছিলেন। ১৯১৯ থেকে ১৯৫৪ এই ৩৬ বছরে তিনি মোট ৩৭,১২৫ Variable Stars এর পর্যবেক্ষণ করেছিলেন এবং তার বিস্তারিত বর্ণনা হার্ভার্ড অব্জারভেটরিতে পাঠিয়েছিলেন।   

 ১৯৫৪ সালে ৭৬ বছর বয়েসে অবশেষে তিনি পর্যবেক্ষণ এর কাজ থেকে অবসর নেন। তিনি কোলকাতাতে একটি জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধীয় ক্লাবও প্রতিষ্ঠা করেন এবং বাংলায় জ্যোতির্বিজ্ঞানের ওপর বেশ কিছু বইও তিনি লেখেন। জীবিত থাকাকালীন তাঁর একটি বইই প্রকাশিত হয় যেটির নাম ধূমকেতু ।

১৯৭৫ সালে ৩রা এপ্রিল ৯৭ বছর বয়েসে তিনি মারা যান ।  এই অতি স্বল্পপরিচিত মানুষটি নিজের অতি সামান্য পরিসরের মধ্যে থেকেও জ্যোতির্বিজ্ঞান চর্চায় যে আন্তর্জাতিক খ্যাতি উপার্জন করেছিলেন তা বোধ তৎকালীন সময়ে বঙ্গসমাজে সে রকমভাবে সমাদৃত হয়নি। কিন্তু আজ বোধ এই ইন্টারনেটের যুগে সেই সময় এসেছে যখন আজকের বঙ্গসমাজ ইচ্ছে করলেই পারে রাধাগোবিন্দ চন্দ্রের মতো প্রায় হারিয়ে যেতে বসা বাঙালিদের খুঁজে বের করে তাঁদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে।

* লেখক বর্তমানে University of Witwatersrand-এর Centre for Astrophysics-এ কর্মরত রেডিও অ্যাস্ট্রোনমির গবেষক।

যোগাযোগ- sayan.basu@wits.ac.za

ইচ্ছুক পাঠক-পাঠিকা রাধাগোবিন্দ চন্দ্রের লেখা ধূমকেতু বইটি পড়তে বা ডাউনলোড করতে পারেন নিচের লিংক ব্যবহার করেঃ

http://125.22.75.155:8080/handle/123456789/10007 

খবরটি শেয়ার করুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন


Fried rice syndrome: আগের দিনের রান্না করা ভাত খেলে হতে পারে এই বিশেষ অসুখটি

উত্তরাপথঃ আপনার কি বাসী ভাত বা পান্তা খাওয়ার অভ্যেস আছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোলপাড় ফ্রাইড রাইস সিনড্রোম (Fried rice syndrome) নিয়ে আমরা প্রায়ই অবশিষ্ট খাবার গরম করে আবার খাই। কিন্তু জানেন কি এই অভ্যাস আপনাকে অসুস্থ করে তুলতে পারে। অনেক সময় পর আগের রান্না করা  ভাত খাওয়ার ফলে পেট সংক্রান্ত সমস্যা হয়। কেউ কেউ মনে করেন যে খাবার পুনরায় গরম করলে এতে উপস্থিত ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু তা নয়। যে খাবারেই স্টার্চ থাকে না কেন, এতে উপস্থিত টক্সিন তাপ প্রতিরোধী। অর্থাৎ খাবার গরম করার পরও ব্যাকটেরিয়া নষ্ট হয় না। ফ্রাইড রাইস সিনড্রোম নামে এই সমস্যা সম্পর্কিত একটি অবস্থা রয়েছে। আজ আমরা এই ফ্রাইড রাইস সিনড্রোম অবস্থার লক্ষণ, কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। ভাত রান্না করার পর, যখন অবশিষ্ট ভাত কয়েক ঘন্টা বা সারারাত ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয় এবং তাতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, তখন এই অবস্থার নাম দেওয়া হয়েছে ফ্রাইড রাইস সিনড্রোম। .....বিস্তারিত পড়ুন

World Children's Day: সত্যিই কি ‘বিশ্ব শিশু দিবস´পালনের কোনও যৌক্তিকতা আছে ?

প্রীতি গুপ্তাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন তারপর ১৪ নভেম্বর আমাদের দেশ সহ সারা বিশ্বজুড়ে  পালন করা হবে ‘বিশ্ব শিশু দিবস´(World Children's Day)।এই দিনটি শিশুদের মঙ্গলের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটি অনুকূল বিশ্ব তৈরি করার প্রচেষ্টার একটি দিন।কিন্তু প্রশ্ন,সত্যি কি হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্ব জুড়ে শিশু দিবস পালন করার কোনও যৌক্তিকতা আছে? আদৌ কি এর কোনও লাভ আমরা আমাদের প্রান্তিক স্তরের শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি ? সম্প্রতি কাজের প্রয়োজনে রাজস্থানের উদয়পুর শহরে আসা। আমরা সবাই জানি উদয়পুর বিখ্যাত তার হ্রদের কারণে । এখানকার স্থানীয় থেকে পর্যটক সকলেই এই সুন্দর হ্রদগুলির আকর্ষণে বারবার ছুঁটে যায়। ‘ফতে সাহেব লেক’ রাজস্থানের উদয়পুরের এক বিখ্যাত পর্যটক স্থল।এখানে বহু মানুষ সকাল- বিকেল এই লেকের চার ধারে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সেভাবেই দুই দিন আগে বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ‘ফতে সাহেব লেকের ধারে হাঁটার উদ্দেশ্য নিয়ে। হাঁটার মাঝখানে হঠাৎ করে একটি বাচ্চাছেলে আওয়াজ করে ডাকছে ,বললাম কিছু বলবি? সে বলল একটু দাঁড়াতে। ও ছুটে গিয়ে হাতে করে কয়েকটি বেলুন নিয়ে এসে হাজির । সে বারবার বেলুন কেনার অনুরোধ জানাতে লাগল। হাতে অন্য কাজের চাপ নেই অনেকটা অবসর সময় তাই আমি অনেকটা সাংবাদিক সুলভ মন নিয়ে বললাম ঠিক আছে আমি তোর বেলুন নেব ,কিন্তু তার আগে আমি  তোকে যা বলব তার তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। সে খুশী খুশী রাজি হয়ে গেল । .....বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে হারিয়ে Afghanistan এ ঈদের মতো পরিস্থিতি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ২২ তম ম্যাচে আফগানিস্তান পাকিস্তানকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে। সেই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান। এই প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান আর এই পাকিস্তানকে হারিয়ে আফগানিস্থানে(Afghanistan)এখন ঈদের মতো পরিস্থিতি।এক আফগানিস্থানি সমর্থকের মতে এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এবং নিজেদের মত করে তারা তাদের এই খুশী উদযাপন করেছেন। এক্স হ্যান্ডেলে এক সমর্থকের মতে, সেদিন উদযাপন ছিল, পার্টি ছিল। এটি ছিল আমাদের ইতিহাসের একটি বিরল মুহূর্ত যখন পুরো জাতি খুশি ছিল এছাড়াও, এটি ছিল ২০২৩ বিশ্বকাপের তৃতীয় বড় আপসেট । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ২৮২ রান করে। জবাবে আফগানিস্তান দল ২৮৩ রান তাড়া করে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। এই ম্যাচে হারের পর বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল অধিনায়ক বাবর আজমকে। ম্যাচ-পরবর্তী উপস্থাপনার সময়, তিনি দলের ত্রুটিগুলি তালিকাভুক্ত করেছিলেন এবং পরাজয়ের জন্য নিজেদের দায়ী করেছিলেন। .....বিস্তারিত পড়ুন

PAN-Aadhar link: কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে নিষ্ক্রিয় করেছে

উত্তরাপথ : আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link)করার সময়সীমা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করেছে৷ আপনি যদি এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় এসেছেন। আপনি যদি আপনার আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করতে চান তবে আপনি জরিমানা দিয়ে এটি সক্রিয় করতে পারেন। কেন্দ্র সরকার ১১.৫ কোটি প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় করেছে। একটি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhar link) করার সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে ৭০ কোটি প্যান কার্ড বর্তমানে ভারতে প্যান কার্ডের সংখ্যা ৭০.২ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৫৭.২৫ কোটি মানুষ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। .....বিস্তারিত পড়ুন

Scroll to Top